বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ, অতঃপর…

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠতা। তারপর কৌশলে ধর্ষণ। এভাবেই তরুণীকে দিনের পর দিন ধর্ষণ করছিলেন নাছির উদ্দিন মুন্সি (৪৫) নামের এক ব্যক্তি। একপর্যাযে অন্তঃসত্ত্বা হয়ে যান ওই তরুণী। তারপরই প্রকাশ পায় নাছির উদ্দিন মুন্সির ভয়ঙ্কর রূপ। ঘটনাটি ঘটেছে ঝালকাঠির রাজাপুর উপজেলায় কৈবর্তখালী গ্রামে। এ ঘটনায় মামলা দায়েরের পর রোববার অভিযানে নামে পুলিশ।

জানা গেছে, ধর্ষণের ফলে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে যান। তখন ভয়ভীতি দেখিয়ে গর্ভপাত করানোর চেষ্টা করেন নাছির।

ততদিনের সময় গড়িয়েছে অনেক। একপর্যায়ে ওই তরুণী একটি ছেলেসন্তানের জন্ম দেন। তখনও নাছির তাকে বিয়ের আশ্বাস দিয়ে গত ৩০শে ডিসেম্বর কৌশলে শিশুটিকে অপহরণ করেন। তরুণী যাতে কোনো অভিযো করতে না পারেন সেজন্যই শিশুটিকে অপহরণ করেন নাছির উদ্দিন মুন্সী।

গত ১৩ই জানুয়ারি চারজনের নাম উল্লেখ করে মোট আটজনের বিরুদ্ধে মামলা করেন ওই তরুণী। মামলা দায়েরের পর রোববার সন্ধ্যায় নলছিটি উপজেলার মালুহার এলাকা থেকে দুই মাস বয়সী ওই শিশুকে উদ্ধার ও ফাতিমা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ফাতিমা বেগম নলছিটি উপজেলার রানাপাশা এলাকার মৃত সাহেদ আলী হাওলাদারের মেয়ে।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, ফাতিমার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে আদালতের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই মামলার আসামি নাছির উদ্দিন মুন্সীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। আসামি নাছির উদ্দিন মুন্সী রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের মৃত আবদুল জব্বার মুন্সির ছেলে।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে