ভোটের আগেই মিডিয়া জগতে বিস্ফোরণ, পশ্চিম বাংলায় আসছে চারটি নতুন নিউজ চ্যানেল

টেলিভিশন রেটিং পয়েন্টের জন্যে তার হোয়াটসঅ্যাপ চ্যাট ফাস হোক, কিংবা তিনি কংগ্রেস বিরোধিতার জন্যে জেলেই যান, অর্ণব গোস্বামীকে দমিয়ে রাখা যাচ্ছেনা। তিনি বাংলার জন্যে নিয়ে আসছেন রিপাবলিক টিভি বাংলা। লোকজন নিয়োগ করা শুরু হয়েছে। সল্ট লেকের সেক্টর ফাইভে অফিস নেওয়া হয়েছে। বালাকোটের সার্জিকাল স্ট্রাইকের কথা বিজেপি সরকার অর্ণব গোস্বামীর কাছে ফাস করে বিজেপি যতই দেশদ্রোহিতার কাজ করেছে বলে কংগ্রেস চেচাক। অর্ণবের বাংলা চ্যানেলের কাজ তরতর করে এগোচ্ছে। অর্ণব যখন প্রস্তুতির মোডে তখন দক্ষিণ ভারতের শক্তিশালী মিডিয়া গ্রুপ টিভি নাইন বাংলা তাদের সম্প্রচার শুরু করে দিয়েছে। সেক্টর ফাইভ এর মিডিয়া সিটি ভবনের পনেরো তলায় ঝকঝকে অফিস, ষ্টুডিও। দশ হাজার স্কোয়ার ফুটের সাম্রাজ্য।
প্রচুর কর্মী। ভোটের আগে বিজেপির পালে হাওয়া টানবে এই টিভি নাইন বাংলা। বিশেষজ্ঞদের এমনটাই অনুমান। অপেক্ষাকৃত কম পুজির বাঙালি মালিকানায় আসছে দুটি নিউজ চ্যানেল। নিউজ খাসখবর এবং নিউজ এখন। ডালহৌসি চত্বরে নিউজ খাসখবরের অফিস। কর্মী নির্বাচন শেষ। মেশিন সংস্থাপনের কাজ চলছে। নিউজ এখন এর অফিস কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়। ঝকঝকে অফিস। কর্মী নির্বাচন প্রায় সারা। ইকুইপমেন্টও প্রায় বসে গেছে। এছাড়াও নাকি পাইপলাইনে আছে আজতক বাংলা ও নিউজ নেশন। পোয়াবারো চ্যানেল বাহক এমএসও দের। চ্যানেলের এত বাড়বাড়ন্ত দেখে তারা যা ইচ্ছা দর হাকছেন। ছোট পুজির মালিকরা সমস্যায় পড়ছেন। বড় তিমি যেন ছোট মাছগুলিকে খেয়ে নিতে চাইছে।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে