ফের পপির বিয়ের গুঞ্জন

প্রেম কিংবা বিয়ে নিয়ে তারকাদের গুঞ্জনের শেষ নেই। প্রায়শই অনলাইন কিংবা অফলাইনে তাদের নিয়ে মুখরোচক আলোচনা শোনা যাচ্ছে। এবার চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপিকে নিয়ে বেশ চর্চা হচ্ছে শোবিজ পাড়ায়। নতুন করে আবার তাকে নিয়ে বিয়ের গুঞ্জন উঠেছে। গত বছর ‘ভালোবাসার প্রজাপতি’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন পপি। তারপর অনেক দিন আড়ালে এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি অনুপস্থিত। তা থেকেই ঢালিউড ইন্ডাস্ট্রির অনেকে ধারণা করছেন, গোপনে বিয়ের পিঁড়িতে বসেছেন চিত্রনায়িকা পপি।
জানা গেছে, রাজধানীর ইস্কাটনের বাসা ছেড়ে দিয়েছেন পপি। থাকছেন অভিজাত একটি এলকায়। নাম প্রকাশ না করার শর্তে শোবিজের একজন জানান, বিয়ে হয়েছে কি-না জানি না। তবে পপি তার প্রবাসী ব্যবসায়ী প্রেমিকের দেয়া ফ্ল্যাটে থাকছেন। গুঞ্জন প্রসঙ্গে জানতে পপির ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করে পাওয়া যায়নি তাকে। নিয়মিত নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। চিত্রনায়িকা পপি বিয়ের গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন। ক্যারিয়ারের শুরুর দিকে নায়ক শাকিল খানের সঙ্গে বিয়ের গুঞ্জন চাউর হয়েছিল এ নায়িকার। গত বছরের মাঝামাঝিতে নায়ক জায়েদ খানের সঙ্গে প্রেম এবং বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল পপির।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে