ভারতীয় সাংসদদের সুখের দিন শেষ, ক্যান্টিনে আর সস্তায় খাবার মিলবে না

চিকেন কারি-রাইস ৫০ টাকা, পাঁচরকম সবজি, ডাল, পাঁপড়, দই এর ভেজ থালি ৩৫ টাকা, থ্রি কোর্স মিল অর্থাৎ স্যুপ-চিকেন রোস্ট, ডেজার্ট ১০৬ টাকা, ওমলেট-টোস্ট আড়াই টাকা, চা-কফি পঞ্চাশ পয়সা। ভাবছেন তো এমন স্বর্গরাজ্য কোথায় আছে? বেশিদূর যেতে হবে না। রাজধানী দিল্লির সেন্ট্রাল হলের কন্টিনেই লোকসভা ও রাজ্যসভার সদস্যদের জন্যে এই চিপ ক্যান্টিন এতদিন চালু ছিল। এবারের বাজেট অধিবেশন থেকে এই ক্যান্টিনের ঝাঁপ বন্ধ হচ্ছে। ২৫ টাকায় আর মিলবে না চিকেন কাটলেট কিংবা ১২ টাকায় সাদা দোসা। কেন্দ্রীয় সরকার সস্তার এই ক্যান্টিনের ঝাঁপ বন্ধ করে দিচ্ছেন। মাথায় হাত সাংসদদের, সংসদ কভার করতে যাওয়া সাংবাদিকদেরও। তারাও এতদিন এই সুলভ ক্যান্টিনের সুবিধা পেয়ে আসছিলেন। এই ক্যান্টিন চালানোর জন্যে কেন্দ্রীয় সরকারকে বছরে বেশ কয়েক কোটি টাকার ভর্তুকি দিতে হত।
কোভিড অবস্থার পর আর ভর্তুকি দিতে রাজি নয় সরকার। ফলে, জনগণের সেবায় নিয়োজিত সাংসদদের এবার জনগণের দামেই সংসদে খাবার খেতে হবে। ক্যান্টিন এর পরিচালনার ক্ষেত্রেও বদল আসছে। এতদিন ক্যান্টিন চালাতো নর্দান রেল। এখন থেকে সংসদের ক্যান্টিনের দায়িত্বে ভারতীয় পর্যটন উন্নয়ন নিগমের। আমজনতা সাংসদদের সুলভ ক্যান্টিন বন্ধ হওয়ার খবরে খুশি। তাদের বক্তব্য, জনগণের সেবা করেন যারা তারা করদাতাদের টাকায় এই চিপ ক্যান্টিন উপভোগ করবেন কেন? সাধারণ মানুষ রাস্তায়ঘাটে কি দামে খাবার খায় আইনপ্রণেতারা তা একবার উপলব্ধি করুন!

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে