ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টাইগারদের স্পন্সর বেক্সিমকো গ্রুপের ‘আকাশ’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজে জাতীয় ক্রিকেট দলের স্পন্সরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ওয়ানডে ও দুই টেস্টের এই সিরিজে স্পন্সর বেক্সিমকো গ্রুপ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। বিজ্ঞপ্তিতে বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘শুধু দেশেই নয়, দেশের বাইরেও বেক্সিমকো একটি স্বনামধন্য ব্র্যান্ড। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে এর দীর্ঘ দিনের গৌরবান্বিত অংশিদারিত্ব রয়েছে। জাতীয় ক্রিকেট দলের টিম স্পন্সর হিসেবে তাদের নাম ঘোষণা করতে পেরে আমরা খুবই খুশি।’ সূচি অনুযায়ী আগামী ২০শে জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। এরপর ২২ ও ২৫শে জানুয়ারি সিরিজের বাকি দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। এরপর ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট।
দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।

আরো দেখুন

নড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী(বরগুনা)প্রতিনিধি :বরগুনার আমতলী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ রবিবার দুপুর ১২ টায় আমতলী প্রেসক্লাবের সদস্যদের সাথে

যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা : ৬ নম্বর যোগীপোল ইউনিয়নের ঐতিহ্যবাহী যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে