ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গেজেট প্রকাশ

সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের গেজেট প্রকাশ করেছে।
সংসদবিষক বিভাগ থেকে আজ মঙ্গলবার গেজেটটি প্রকাশ করা হয়।
এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশে সই করেন।
গতকাল সোমবার মন্ত্রীসভা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘ নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০০০’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়।
আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখার পাশাপাশি আরও দুটি সংশোধনী আনা হচ্ছে। এর মধ্যে একটি হলো যৌতুকের ঘটনায় মারধরের ক্ষেত্রে (ধারা ১১-এর গ) সাধারণ জখম হলে আপসযোগ্য হবে। এছাড়া আইনের চিলড্রেন অ্যাক্ট-১৯৭৪-এর (ধারা ২০-এর ৭) পরিবর্তে শিশু আইন ২০১৩ প্রতিস্থাপিত হবে।

সম্প্রতি ধর্ষণবিরোধী আন্দোলন জোরদার হয়ে উঠলে সরকার আইন পরিবর্তনের পদক্ষেপ নেয়।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি এসেছে, তাই সরকার তা বিবেচনায় নিয়েছে।

আরো দেখুন

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব