আক্কেলপুরে ধর্ষণের শিকার নারী

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের কোলা গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মাহবুব সুলতান (৪৩) নামের এক ব্যক্তিকে শনিবার সকালে আটক করা হয়েছে।
আটক মাহবুব ওই গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোলা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী নারীকে মাহবুব কৌশলে বিয়ের প্রলোভন দিয়ে গেলো শুক্রবার রাতে তার বাড়ির অদূরে একটি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ধর্ষককে আটক করে এবং ধর্ষিতাকে উদ্ধার করে।
ধর্ষক এলাকার প্রভাবশালী হওয়ায় একটি মহল বিষয়টি মীমাংসার জন্য শনিবার সকালে শালিস বসায়।
পরে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ খবর পেয়ে শালিস থেকে ধর্ষককে আটক করে। সেইসঙ্গে ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন।
পরে বিকেলে এ ঘটনায় আক্কেলপুর থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
আগামীকাল রোববার মেয়েটিকে আদালতের মাধ্যমে ডাক্তারি পরীক্ষার জন্য জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে নেয়া হবে।

আরো দেখুন

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব