৯০ কোটি পার হয়েছে উইন্ডোজ ১০ ব্যবহারকারী

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের ব্যবহার দ্রুত বাড়ছে। উইন্ডোজ ৭ থেকে অনেকেই চলে আসছেন মাইক্রোসফটের হালনাগাদ অপারেটিং সিস্টেমে। গত ১২ মাসে উইন্ডোজ ১০ ব্যবহারের হার ব্যাপকহারে বেড়েছে। এখন উইন্ডোজ ১০ ব্যবহারকারী ৯০ কোটি পার হয়েছে বলে দাবি করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর আইএএনএসের।

২০১৫ সালে বাজারে আসা অপারেটিং সিস্টেমটি আগামী বছর নাগাদ ১০০ কোটিতে পৌঁছে যাবে বলে আশা করছে মাইক্রোসফট।

মাইক্রোসফটের মর্ডান লাইফ অ্যান্ড ডিভাইস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহেদী একটি টুইটে জানিয়েছেন, ‘উইন্ডোজ ১০ এর গ্রাহক এখন ৯০ কোটির বেশি। গ্রাহকদের মধ্যে পিসি ব্যবহারকারী থেকে শুরু করে হলো লেন্স, এক্সবক্স এবং সারফেইস ট্যাবসহ সব রকম গ্রাহকই রয়েছেন।’

২০১৮ সালের সেপ্টেম্বরে উইন্ডোজ ১০ এর গ্রাহক ছিল ৭০ কোটি। এরপর এ বছর মার্চে এই সংখ্যা বেড়ে হয় ৮০ কোটি। আর এ মাসেই গ্রাহক সংখ্যা পৌঁছেছে ৯০ কোটিতে।

মাইক্রোসফট বলছে, উইন্ডোজের নতুন সংস্করণ উইন্ডোজ ১০ বাজারে আসার চার বছরের মধ্যেই পিসি ব্যবহারকারীর ৫০ শতাংশই এখন নতুন সংস্করণের আওতায় এসে গেছে। গত বছরের জুলাইতে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের বাজার দখল ছিল ৪৮.৮৬ শতাংশ। এরপর অগাস্টে তা ২.১৩ শতাংশ বেড়ে ৫০.৯৯ শতাংশ শেয়ারে পৌঁছে। ২০১৬ সালের জুলাই মাসে বিনা মূল্যে আপগ্রেডের সুবিধা শেষ হওয়ার পর থেকেই গ্রাহক বৃদ্ধির হার তুলনামূলক কমতে থাকে।

আরো দেখুন

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে

মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলার

ফুলতলার পথের বাজারে সড়ক দুর্ঘটনা: সাংবাদিকসহ আহত ৩, সবাই আশঙ্কামুক্ত

​ গাজী মাকুল উদ্দীন, খুলনা: খুলনার ফুলতলা উপজেলার পথের বাজার সংলগ্ন এলাকায় এক সড়ক

‘জ্বালাও-পোড়াওয়ে ইসলাম প্রতিষ্ঠার ধারণা থেকে সতর্ক থাকতে হবে’ — নুরুল আমিন এমপি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ারলেস দারুল উলুম মাদ্রাসার ২৯ জন হাফেজ ও আঞ্জুমানে

আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। হাত বাঁধা ঘরের আড়ার সঙ্গে গলায় রঁশি পেচানো ফাঁস দেয়া অবস্থায়

কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী