শিশুর মুখ থেকে ৫২৬টি দাঁত অপসারণ!

অবিশ্বাস্য হলেও সত্য! ভারতের চেন্নাইয়ে এক বালকের মুখ থেকে অপারেশন করে তুলে ফেলা হয়েছে অতিরিক্ত ৫২৬টি দাঁত। ওই অপারেশন ও দাঁত তুলে এনে প্রামাণ্য আকারে তা সবার সামনে তুলে ধরা হয়েছে ভিডিওর মাধ্যমে। মাত্র ৭ বছর বয়সী বালক রবীন্দ্রনাথের নিচের চোয়ালে মাড়ির পাশে অবস্থান করছিল এসব দাঁত। এতে তার মুখ ফুলে গিয়েছিল। কিন্তু খালি চোখে তা দেখা যেতো না। মুখ ফোলা নিয়ে তার অভিভাবকরা তাকে নিয়ে যান চেন্নাইয়ের সবিতা ডেন্টাল কলেজে। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে দেখতে পান তার মাড়ির পিছনে নিচের চোয়ালে মাংসের ভিতর অবস্থান করছে ওইসব দাঁত। এসব দাঁত কোনো স্বাভাবিক দাঁত নয়।

তারা বিষয়টি বুঝালেন রবীন্দ্রনাথের পিতামাতাকে। তারা অনুমতি দিলেন। অবশেষে ওই হাসপাতালের চিকিৎসকরা রবীন্দ্রনাথের মুখে অস্ত্রপচার করে বের করে আনেন ৫২৬টি দাঁত। এতে তাদের সময় লাগে প্রায় ৫ ঘন্টা। সবচেয়ে মজার বিষয় হলো, এর ফলে ৭ বছর বয়সী রবীন্দ্রনাথ এখন বেদনাহীন হাসি হাসার সুযোগ পেয়েছে। অনলাইন টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।

আরো দেখুন

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব