এবার ৫০০ কোটি ডলার জরিমানা দিতে রাজি হয়েছে ফেসবুক

ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের কারণে ৫০০ কোটি ডলার জরিমানা দিতে রাজি হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। গ্রাহকদের তথ্যের সম্পূর্ণ সুরক্ষা দেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত এটা দিতে ব্যর্থ হয় তারা। ফলে যুক্তরাষ্ট্র সরকার এই প্রতিষ্ঠানকে পাঁচ বিলিয়ন ডলার জরিমানা করে।

মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, পাঁচ বিলিয়ন ডলার জরিমানা দিতে রাজি হয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এ বিষয়ে বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সঙ্গে একটি চুক্তিও করেছে তারা।

চুক্তির আওতায় জরিমানার পাশাপাশি নতুন একটি ব্যবস্থাপনা কাঠামো গঠনেও সম্মত হয়েছে ফেসবুক। একইসঙ্গে গ্রাহকদের তথ্য সুরক্ষা নিশ্চিতে নতুন নীতিও প্রণয়ন করবে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

এর আগে চলতি মাসের শুরুর দিকে ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা করে এফটিসি। অবশ্য ফেসবুক এ জরিমানা দেবে কিনা তখন এ বিষয়টি নিশ্চিত ছিল না। রাজনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা ৮ কোটি ৭০ লাখ ফেসবুক গ্রাহকের তথ্য অপব্যবহার করে। ফেসবুকের পরোক্ষ সম্মতিতেই এ কাজটি হওয়ায় তাদের জরিমানা করা হয়।

প্রসঙ্গত, ক্যামব্রিজ অ্যানালিটিকা ১০ কোটি ফেসবুক গ্রাহকের তথ্যচুরি করেছে এমন অভিযোগের প্রেক্ষিতে ২০১৮ সালের মার্চে তদন্ত শুরু করে এফটিসি। এই তদন্তে ফেসবুকের একটি চুক্তির ওপর জোর দেয়া হয় যেখানে উল্লেখ ছিল-গ্রাহকদের না জানিয়ে তাদের কোনও তথ্যই ব্যবহার করবে না ফেসবুক।

আরো দেখুন

মিরসরাইয়ে লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন বিপুল সংখ্যক রোগী। ক্যাম্পে

লোহাগড়ায় স্বাস্থ্য উপকরণ, প্রণোদনা চেক ও গাছের চারা বিতরণ

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরী সংঘের

ভাঙ্গা কে টুঙ্গিপাড়া বানাইতে পারবেন না-শহিদুল ইসলাম বাবুল

মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধি: গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি স্থাপনায়

লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায়

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর