বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাজেট বেড়েছে ৪ হাজার ৩৮ কোটি টাকা

বাজেটে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ১৬ হাজার ৪৩৯ কোটি টাকা। যা গত ২০১৮-১৯ অর্থবছরের চেয়ে চার হাজার ৩৮ কোটি টাকা বেশি। গত অর্থবছরে মন্ত্রণালয়টির সংশোধিত বাজেট ছিল ১২ হাজার ৩৯১ কোটি টাকা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে নিজের প্রথম বাজেট পেশ করেন। বৃহস্পতিবার ৩টার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নিয়ে তিনি বাজেট উপস্থাপন করতে শুরু করেন। এর আগে গত অর্থবছর নিজের শেষ বাজেট প্রস্তাব পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি সেসময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে বাজেট বরাদ্দের প্রস্তাব করেছিলেন ১২ হাজার ২০১ কোটি টাকা।

এদিকে নতুন বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৮ দশমিক ১ শতাংশ। চলতি বাজেটের আকার ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। সে হিসাবে নতুন বাজেটের আকার বাড়ছে ১২ দশমিক ৬ শতাংশের বেশি।

বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯৫০ কোটি টাকা। যা চলতি অর্থবছরের বাজেট থেকে ২০ হাজার ৬৫৭ কোটি টাকা বেশি। আগামী ৩০ জুন এই বাজেট পাস হবে। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

আরো দেখুন

মিরসরাইয়ে লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন বিপুল সংখ্যক রোগী। ক্যাম্পে

লোহাগড়ায় স্বাস্থ্য উপকরণ, প্রণোদনা চেক ও গাছের চারা বিতরণ

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরী সংঘের

ভাঙ্গা কে টুঙ্গিপাড়া বানাইতে পারবেন না-শহিদুল ইসলাম বাবুল

মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধি: গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি স্থাপনায়

লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায়

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর