জাকারবার্গের ডিপফেক ভিডিও নিয়ে চ্যালেঞ্জের মুখে ফেসবুক

গত মাসে যুক্তরাষ্ট্র সংসদের স্পিকার ন্যান্সি পেলোসির একটি ভুয়া ভিডিও সরাতে অস্বীকৃতি জানায় ফেসবুক। কিন্তু এ সপ্তাহে নিজেদের জালেই আটকে গেলো বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
কারণ, চলতি সপ্তাহে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের একটি নকল ভিডিও বের হয়েছে। এখন দেখার পালা এবার তারা নিজেদের প্রধান নির্বাহীর ভিডিও সরায় কিনা।
প্রকাশিত নকল ভিডিওতে দেখা গেছে জাকারবার্গ বলছেন, একবার ভাবুন, কোটি কোটি মানুষের চুরি করা তথ্য, তাদের গোপন বিষয়, তাদের জীবন, তাদের ভবিষ্যৎ মাত্র একজন মানুষ নিয়ন্ত্রণ করছে।
জাকারবার্গের এই নকল ভিডিওটি ২০১৭ সালের ফুটেজ থেকে তৈরি করা হয়েছে। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যা ডিপফেক নামে পরিচিত।

ডিপফেক দিয়ে মূলত জাকারবার্গের মুখভঙ্গিকে নকল করে এমন সব বক্তব্যের সঙ্গে তার মুখভঙ্গি যুক্ত করা হয়েছে, যেসব বক্তব্য তিনি দেননি। অর্থাৎ জাকারবার্গ মুখ নাড়াবেন কিন্তু বক্তব্যটি দেবেন অন্যজন। এ ধরনের ভিডিওর মাধ্যমে মানুষ প্রতারিত হতে পারে কিংবা কারও সম্পর্কে ভুল ধারণা পেতে পারে।
জাকারবার্গের এই নকল ভিডিওটি ইসরায়েলি স্টার্টআপ প্রতিষ্ঠান ক্যানি এআই তৈরি করেছে। ভিডিও তৈরির বিষয়টি মঙ্গলবার সিএনএনকে নিশ্চিত করেছেন স্টার্টআপটির সহ-প্রতিষ্ঠাতা ওমের বিন আমি।
জাকারবার্গের ভিডিওর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জনপ্রিয় তারকা কিম কারদাশিয়ানের নকল ভিডিও তৈরি করা হয়। এসব ভিডিও জুনের ৬ থেকে ১১ তারিখ পর্যন্ত যুক্তরাজ্যের একটি অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। এ ধরনের ভিডিও তৈরির উদ্দেশ্য হলো- প্রযুক্তি ব্যবহার করে কিভাবে তথ্য বিকৃতি করা যায় তা দেখানো।

গত মাসে যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসির একটি নকল ভিডিও সরাতে অস্বীকৃতি জানায় ফেসবুক। এতে পেলোসি ক্ষিপ্ত হন। তখন ফেসবুক কর্তৃপক্ষকে জিজ্ঞেস করা হয়, পেলোসির জায়গায় যদি জাকারবার্গকে নিয়ে এমন ভিডিও তৈরি করা হতো তাহলে কি একই আচরণ করা হতো?
জবাবে ফেসবুকের পাবলিক পলিসি বিভাগের পরিচালক নেইল পটস বলেন, একই ভিডিওতে যদি পেলোসির জায়গায় জাকারবার্গকে সংযুক্ত করা হতো তাহলে ফেসবুক এমন সিদ্ধান্তই নিতো।
অবশ্য মার্কিন গণমাধ্যম সিনএনএন বলছে, জাকারবার্গের ভিডিওটির মতো পেলোসির ভিডিও তৈরিতে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করা হয়নি। বরং পেলোসির ভিডিওটি প্রথাগত পদ্ধতিতে এডিটিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন বিপুল সংখ্যক রোগী। ক্যাম্পে

লোহাগড়ায় স্বাস্থ্য উপকরণ, প্রণোদনা চেক ও গাছের চারা বিতরণ

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরী সংঘের

ভাঙ্গা কে টুঙ্গিপাড়া বানাইতে পারবেন না-শহিদুল ইসলাম বাবুল

মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধি: গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি স্থাপনায়

লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায়

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর