যেভাবে মোবাইল ট্র্যাকিং থেকে বাঁচবেন

মোবাইল ফোনে প্রতিনিয়ত আমরা অনেক প্রকার অ্যাপ ব্যবহার করি। এই অ্যাপগুলো অন করলেই আপনি তাদের ট্র্যাকিংয়ের আওতায় চলে আসতে পারেন। তাতে আপনার অবস্থান, ব্যক্তিগত কথোপকথন বেহাত হয়ে যেতে পারে। এই সমস্যা থেকে রেহাই পেতে কিছু কৌশল অবলম্বন করতে পারেন।

ফোনে কী কী অ্যাপ আছে সেগুলো ভালো করে খেয়াল করুন। যা দরকার নেই, সেগুলো সরিয়ে দিন। রাইড শেয়ারিং বাদে অন্য অ্যাপের জন্য লোকেশন সার্ভিস ‘Disable’ করে দিন।

সেটিংস থেকে লোকেশন হিস্ট্রি অফ করে রাখুন। বিভিন্ন অ্যাপ তাদের বিজ্ঞাপনের সুবিধার্থে আপনার চলাফেরার উপর নজর রাখে। এটি বন্ধ থাকলে তারা সেটি করতে পারবে না।

শুধু লোকেশন সার্ভিস অফ করলেই নিরাপদ থাকা যায় না। আপনার আইপি ঠিকানা আপনার অবস্থান বলে দেয়। এ ক্ষেত্রে আপনাকে ভিপিএন ব্যবহার করতে হবে।

ভিপিএন এমন একটি সার্ভিস যেটি আপনার ইন্টারনেট কানেকশন লোকেশনকে অন্য একটি লোকেশনে দেখায়। অর্থাৎ আপনি যদি ঢাকা থেকে ফেসবুক ব্যবহার করেন, তবে সেটি অন্য কোনো শহরে দেখাবে।

ভিপিএন ব্যবহার নিয়েও সতর্ক থাকা প্রয়োজন। কিছু ভিপিএন সফটওয়্যার তথ্য পাচার করে। গুগল প্লে স্টোরের ১৫০টি জনপ্রিয় ভিপিএনের ২৫ শতাংশের বেশি অ্যাপের বিরুদ্ধে তথ্য বিক্রি করার অভিযোগ আছে। তাই ভালো ভিপিএন ব্যবহার করা উচিত।

আরো দেখুন

মিরসরাইয়ে লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন বিপুল সংখ্যক রোগী। ক্যাম্পে

লোহাগড়ায় স্বাস্থ্য উপকরণ, প্রণোদনা চেক ও গাছের চারা বিতরণ

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরী সংঘের

ভাঙ্গা কে টুঙ্গিপাড়া বানাইতে পারবেন না-শহিদুল ইসলাম বাবুল

মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধি: গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি স্থাপনায়

লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায়

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর