যৌন হেনস্তার শিকার জাকারবার্গ পত্নী!

ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চানকে তাদেরই প্রধান নিরাপত্তা কর্মী ‘যৌন হেনস্তা’ করেছেন বলে অভিযোগ তুলেছেন কয়েক জন কর্মকর্তা।

বিজনেস ইনসাইডার জানিয়েছে, এই অভিযোগ তুলেছেন জাকারবার্গের দুই সাবেক পারিবারিক কর্মকর্তা। অভিযুক্ত ব্যক্তির নাম লিয়াম বুথ। তিনি সিক্রেট সার্ভিসের সাবেক অফিসার।

জাকারবার্গের ওই দুই কর্মকর্তা আইনি চিঠি লিখে নিজেদের অভিযোগের বিষয়টি জাকারবার্গকে জানিয়েছেন।

জাকারবার্গের পারিবারিক অফিস থেকে এই অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একজন মুখপাত্র জানিয়েছেন, তদন্ত চালকালীন বুথকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।

জাকারবার্গ এবং তার পরিবারের নিরাপত্তার জন্য ফেসবুক ২০ মিলিয়ন ইউএস ডলার ব্যয় করে।

প্রিসিলা চান কীভাবে যৌন হেনস্তার শিকার হয়েছেন, সেটি স্পষ্ট নয়। দুই কর্মকর্তা তাদের চিঠিতে বিষয়টি এভাবে বর্ণনা করেছেন, ‘লিয়াম বুথ প্রায়ই প্রিসিলা চানকে নিয়ে বৈষম্যমূলক মন্তব্য করতেন। তার গাড়ি চালানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতেন। তাকে এশিয়ান বলে বিতর্কিত কথা বলতেন। যেগুলো যৌন হয়রানির ভয়ংকর মাত্রায় পড়ে।’

আরো দেখুন

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায়

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর

ভাঙ্গায় ২ হাজার ১৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুরঃ ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফরিদপুরের ভাঙ্গায় ক্ষুদ্র ও

সানাইয়ের সুর আর বিষাদের গল্পে তানজিল মিসবাহ’র ‘কন্যা’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান : ভালোবাসার মানুষটির বিয়ে। চারপাশে বিয়ের আয়োজন, উৎসবের আমেজ, সানাইয়ের

মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে নতুন মূল

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে