“বাবার রাজকন্যা “ ফেসবুক গ্রুপের ১ম বর্ষপূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত

স্বদেশ নিউজ২৪.কম: গত ২৩ নভেম্বর ২০১৮ রাজধানীর তেজগাঁওয়ে একটি রেস্টুরেন্টে জনপ্রিয় ফেসবুক গ্রুপ বাবার রাজকন্যা এর ১ম বর্ষপূর্তি ও গেট টু গেদার এর অনুষ্ঠিত। অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত দিয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশের প্রথম সারির প্রগ্রেসিভ মেটাল ব্যান্ড আর্টসেলের লীড ভোকালিস্ট এবং রিফ গিটারিস্ট জর্জ লিংকন ডি’কস্তা। অনুষ্ঠানের স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ নিউজ২৪.কম সম্পাদক, স্বদেশ টিভি ও রেডিও স্বদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- আরজে সাইমুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিনোদন সাংবাদিক মন্জু আহমেদ ও রিফাত রহমান। প্রগ্রামে সবাইকে ওয়েলকাম গিফট, গান, নাচ, অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেস্ট লুক এ সেরা রাজকন্যা উপাধি পান সিঁঁদূরের কর্ণধার আফসানা মীর সিথি। এছাড়াও ছিল সব জিটুজি এর মত বিশেষ জনপ্রিয় সেগমেন্ট আরজে সাইমুর এর উপস্থাপনায় স্বদেশ টিভির স্পেশাল ইন্টারভিউ সেশন। বাবার রাজকন্যা প্রতিষ্ঠাতা লিমু হাওলাদার বলেন গত বছর ৫ ডিসেম্বর নারী উদ্যোক্তাদের নিয়ে এই গ্রুপটি ক্রিয়েট হয়। সবার ভালবাসা ও সহযোগিতার কারনে ১ বছরের একটু আগেই জিটুজি করা হয়ে গেল। আমাদের গ্রুপ এডমিন- রেহনূমা হায়দার ও মডারেটর – অপূর্বা মনি ও তাসলিমা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি জর্জ লিংকন ডি’কস্তা ও স্পেশাল গেস্ট আরজে সাইমুর রহমান এবং লিমু হাওলাদার নারী উদ্যোক্তা ও স্পন্সর এর মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট ও র‍্যাফেল ড্র এর পুরস্কার প্রদান করেন।

এছাড়াও প্রোগ্রামে উপস্থিত ছিলেন সম্মানিত স্পন্সরবৃন্দ- শারমিন নিপা, আফসানা মীর সিঁথি, প্রভা, মেহজাবিন মালিহা মুমু, লুবনা আহমেদ, সেলিনা আক্তার, রোকসানা পারভীন অর্চি, লুনা, তানজিলা জামান দোলন, আফসানা হক, মাবিয়া আমি, নীলিমা নওশীন, ফারিয়া হক, জাকিয়া দূতি, ফাহিমা আক্তার লিনা, খ্রিস্টিনা খন্দকার তিথি, ফাতেমা তুজ্ জোহরা রশিদ, এ্যারিনা জেসিকা, পাভেল আহমেদ, আরমান আহমেদ, মেমরস এর সিইও সৈয়দ ইয়াছিন আলম ও ইভা, এনামুল হক, কাজী সাজ্জাদ, নাহিদ।

স্বদেশ টিভির বিশেষ সাক্ষাতকারে স্পন্সররা বলেন- এই গ্রুপের এডমিন লিমু আপুকে স্বাগতম জানাই এমন উদ্যোগ নেয়ার জন্য। সকল স্পন্সররা গ্রুপ মেম্বারদের জন্য ৫-২০% পযন্ত বিশেষ ছাড় দিয়েছেন।

আরো দেখুন

মিরসরাইয়ে লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন বিপুল সংখ্যক রোগী। ক্যাম্পে

লোহাগড়ায় স্বাস্থ্য উপকরণ, প্রণোদনা চেক ও গাছের চারা বিতরণ

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরী সংঘের

ভাঙ্গা কে টুঙ্গিপাড়া বানাইতে পারবেন না-শহিদুল ইসলাম বাবুল

মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধি: গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি স্থাপনায়

লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায়

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর