‘বোস-আইনস্টাইন অ্যাওয়ার্ড’ পেলেন তিন গুণীজন

বিশ্ব বিজ্ঞান দিবসে বোস-আইনস্টাইন অ্যাওয়ার্ড পেলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, পোর্ট সিটি ইউনিভার্সিটির ডিন প্রফেসর ডক্টর মফজল আহমেদ ও সাংবাদিক আবু তাহের মুহাম্মদ।বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও বোস-আইনস্টাইন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সায়েন্স ফাউন্ডেশন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী।অনুষ্ঠানে তিনি বলেন, ‘উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান ও প্রযুক্তিমনস্ক জাতি গঠনের কোনও বিকল্প নেই। আগামীর কাণ্ডারি শিশু-কিশোরদের বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করতে অভিভাবকদের এগিয়ে আসতে হবে।’চিটাগাং সায়েন্স ফাউন্ডেশন (সিএসএফ) এর প্রেসিডেন্ট কল্যাণ চক্রবর্তীর সঞ্চালনায় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ডক্টর মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাউথ আফ্রিকার অনারারি কনসাল সোলায়মান আলম শেঠ।উল্লেখ্য, জাতিসংঘের ইউনেস্কো ‘শান্তি ও উন্নয়ন স্লোগানে’ প্রতিবছর ১০ নভেম্বর ওয়ার্ল্ড সায়েন্স ডে পালন করে থাকে।

আরো দেখুন

মিরসরাইয়ে লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন বিপুল সংখ্যক রোগী। ক্যাম্পে

লোহাগড়ায় স্বাস্থ্য উপকরণ, প্রণোদনা চেক ও গাছের চারা বিতরণ

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরী সংঘের

ভাঙ্গা কে টুঙ্গিপাড়া বানাইতে পারবেন না-শহিদুল ইসলাম বাবুল

মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধি: গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি স্থাপনায়

লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের

আমতলী এলজিইডি’র হিসাব শাখায় আগুন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায়

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর স্মরণে মোমবাতি প্রজ্বলন, র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে বরগুনায় ঘূর্ণিঝড় সিডর