নির্বাচনে কী ভূমিকা রাখবে জাতীয় পার্টি ও হেফাজত?

দেবদুলাল মুন্না : ভোটের রাজনীতিতে এরশাদের জাতীয় পার্টির একটা শক্ত ভিত্তি আছে। এরশাদ ও রওশন এরশাদের মধ্যে বিভেদ তৈরি হলেও এমন পরিস্থিতি দলটির জন্য নতুন নয়। বিএনপির গত শাসনামলের শেষের দিকে এরশাদ ও বিদিশার মধ্যেও এমন বিভক্তি দেখা গিয়েছিলো।

গতকাল সোমবার দৈনিক যুগান্তরে আবদুল গাফফার চৌধুরী লিখেছেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টিকে নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে টানাটানি শুরু হয়েছে। অবশ্য বিএনপি টানছে অপ্রকাশ্যে। এরশাদ কয়েকদিন আগে বলেছিলেন, বিএনপি যদি নির্বাচনে না আসে, তবে তার দল তিনশ’ আসনেই প্রার্থী দিবে এবং কোন জোটে থাকবে না। এ ঘোষণার পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ফলে এক ঘরে যেমন দুই পীর থাকতে পারে না, তেমনি ড. কামাল হোসেন ও এরশাদ একই জোটে অকল্পনীয়। যদি এরশাদের জাতীয় পার্টি এ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়, সেক্ষেত্রে বেশকিছু আসনে জিতলে বিস্ময়কর পরিস্থিতি তৈরি হতে পারে। যে কোন কারণে আওয়ামী লীগ ও বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে তখন দুই জোটই সরকার গঠনে জাতীয় পার্টিকে ’কিংমেকার’ হিসেবে কাছে টানতে চাইবে বলে মনে করছেন অনেকে। এদিকে হেফাজত এতদিন বলেছে, তারা ইসলামী আন্দোলন। কোন রাজনৈতিক দল নয়। এখন তারা বলতে শুরু করেছে, ইসলামী সংগঠন হিসেবে তাদের রাজনৈতিক ভূমিকা আছে। আওয়ামী লীগের ধারণা, তারা হেফাজতের ভোট পাবে। কিন্তু শেষ পর্যন্ত হেফাজতীরা কি আওয়ামী লীগকে গোপনে সমর্থন করবে?’

রাজনীতিতে এখন ভোট আর জোটের হিসেবনিকেশ। নানামুখী সমীকরণে হেফাজত কী করবে, ধারণা করা কঠিন। তবে মানতেই হবে, এরশাদের জাতীয় পার্টি একটা অবস্থানে গিয়ে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়ানোর সম্ভাবনা বেশ জোরালো। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

আরো দেখুন

নড়াইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে

আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী(বরগুনা)প্রতিনিধি :বরগুনার আমতলী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ রবিবার দুপুর ১২ টায় আমতলী প্রেসক্লাবের সদস্যদের সাথে

যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা : ৬ নম্বর যোগীপোল ইউনিয়নের ঐতিহ্যবাহী যোগীপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম

ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ, নেপথ্যে কার স্বার্থ?

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে