ব্যাপক সাড়া পাচ্ছে আপন ও প্রিতমের ‘গর্জে ওঠো ঢাকা ডায়নামাইটস’ থিম সং ( ভিডিও)

বিপিএল নিয়ে মানুষের আগ্রহ দিনকে দিন বেড়েই চলেছে। ক্রিকেট উম্মাদনায় নিজ নিজ দলের জার্সি প্ল্যাকার্ড সংগ্রহে এখন সবাই ব্যস্ত। কেউ কেউ স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য মুখিয়ে আছেন।

কেউ তৈরি করছেন গান, কেউ বা মিউজিক ভিডিও। তারই ধারাবাহিকতায় ঢাকা ডায়নামাইটস এর জন্য এবার গান নিয়ে এসেছেন শিশু শিল্পী আপন ও প্রিতম।‘গর্জে ওঠো ঢাকা ডায়নামাইটস’ শিরোনামের এই গান নিয়ে ইতিমধ্যে তৈরি করেছেন একটি মিউজিক ভিডিও। গানটি প্রায় ৩ লাখ  দর্শক দেখেছেন।

এ সম্পর্কে আপন বলেন, এর আগেও আমি মাশরাফিকে নিয়ে গান করেছি। এবার আমার প্রিয় দল ঢাকা ডায়নামাইটসকে নিয়ে থিম সং করেছি। আশা করি সবার ভাল লাগবে।’

এফ এ প্রিতমের কথা ও সুরে ‘গর্জে ওঠো ঢাকা ডায়নামাইটস’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন আপন ও এফ এ প্রিতম।

গানটির সংগীতায়োজন করেছেন দীন ইসলাম শারুক। পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়। কণ্ঠশিল্পী আপনসহ আরও অনেকে এই ভিডিওতে অংশ নেন। ইতিমধ্যে মিউজিক ভিডিওটি ইউটিউবে রিলিজ করা হয়েছে।

সম্প্রতি শিশুশিল্পী আপন,এফ এ প্রিতম, জাজ মাল্টিমিডিয়ার সি.ই.ও. আলিমুল্লাহ খোকন রেডিও স্বদেশ.নেটে লাইভ প্রোগ্রামে অংশগ্রহন করেন। আরজে সাইমুরের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানটি গানে গানে মাতিয়ে তোলে শিশুশিল্পী আপন ও প্রিতম।

ভিডিওটি দেখতে ক্লিক করুন নিচের লিংকে…

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে