ফেলে আসা পথ  — সেলিনা জাহান প্রিয়া

4764মনে পরে কি অরন্য সময়ের সেই কথা শুধু গল্প
সাম্পান নৌকায় কাপ্তাই লেকে ডেউয়ের সাথে খেলা,
পাহাড়ি টং-এ তোমার সাথে খুঁনসুটির বেলা,
বনরুপা থেকে তবলছড়ি হয়ে স্বর্ণ টিলা
কাকলী কিম্বা ইন্দ্রপুরী সিনেমা হলে
হাতলহীন সিটে জড়োসড়ো দীর্ঘ সময় পার!
কোন একদিন এ হাত গুলো আল্পনা একে যায়
সেই আল্পনার অনূভুতি ছড়িয়ে যায় গহীনে
আর কোন হাত নেই,যে এমন আবেগে ছুঁতে পারে!
ক্লাস,ফাকি দিয়ে কোন এক গ্রীষ্মেও রৌদ্রস্নাত হয়েছি দু’জন
শহরের অলি-গলি,পিচঢালা পথে হারিয়েছি সময় ,
এক বর্ষায়-ছাতাহীন দু’জন খুব ভিজেছিলাম
কর্ণফুলীর ছলছলে জলে ডিঙ্গীতে,পাহাড়ি জুমের টং ঘরে,
কিংবা রিক্সায় জরোসরো তুমি আর আমি!
কোন এক বসন্তে আমি কৃষ্ণচূড়ার লাল আর
তুমি হলদে পাখির অবয়ব ধার করেছিলে
সহস্র কপোত-কপোতির ভিঁড়ে আমরাও ছিলাম।
আমি তাদেরেই মতই তোমার হাত ধরেছি,
তোমার চোখে তাকিয়েই আমার প্রথম বসন্ত পালন!
বর্ষা আবারও নামবে কাপ্তাইয়ের পাহাড়ি পথে,
লুসাই পাহারে সূর্য অস্ত যাবে সেদিনের মতই,
সবকিছু এ মন ধরে রাখে না,
সবকিছু এ মন ভুলেও না:
দু’জন মিলে কোন একদিন,বাবুই সেজেছি..
বুনেছি হৃদয়ের তৃণে ভালোবাসা!
একটা বেডরুম,আর একটা ডাইনিং;
পুরোটাই ভালোবাসায় ঠাঁসা।
মনে পরে কি অরন্য সময়ের সেই কথা শুধু গল্প
সাম্পান নৌকায় কাপ্তাই লিকে ডেউয়ের সাথে খেলা,
পাহাড়ি টং-এ তোমার সাথে খুঁনসুটির বেলা,

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে