মায়েদের পা ধুয়ে দিলেন এক হাজার শিক্ষার্থী

51386_soidpurমায়েদের পা ধুয়ে ও খাইয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের প্রায় ১ হাজার শিক্ষার্থী। সোমবার সকালে কলেজের সবুজ চত্বরে আয়োজিত মায়েদের পা ধোয়া ও খাওয়ানো অনুষ্ঠান দেখে অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং চোখের পানি ধরে রাখতে পারেননি। কলেজের অধ্যক্ষ আমির আলীর আজাদের চিন্তা ও ভাবনায় এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জড়ো হন হাজার খানেক মা ও প্রতিষ্ঠানে পড়–য়া শিক্ষার্থীরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. আমির আলী আজাদ, সহকারি প্রধান শিক্ষক ফরিদা বানু, শিক্ষক আ ত ম রেজাউল করিম, আবুল কালাম আজাদ, শিক্ষার্থীর মা জান্নাতুল মাওয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন শিক্ষিকা ইসমত জেরিন।  অনুষ্ঠানে প্রায় ১ হাজার শিক্ষার্থী তাদের মায়ের পা ধোঁয়ে মুছেন দেন এবং এতদিন যে মা তাদের খাইয়েছে সেই মায়ের মুখে খাবার তুলে দেন। অঙ্গিকার করেন যতদিন বেঁচে থাকবেন মায়েদের অমর্যাদা করবেন না। অনুষ্ঠানে আসা ১০ শ্রেণির ছাত্রী সৈলীর মা সায়রা বানু, আরেক ১০ শ্রেণির ছাত্রী সীমলা রায়ের মা রাধারানী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমাদের মা হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে বলে মনে করি। মায়েদের এই সম্মানের মাধ্যমে মানবিক মূল্যবোধ সৃষ্টি হবে এমনটি মনে করেন তারা।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে