সাংবাদিক লাঞ্চিতর ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবেঃ আইজিপি

 
01 (1)ইলিয়াছ মাহমুদ, শরীয়তপুর জেলা প্রতিনিধি ॥
সাংবাদিক লাঞ্চিতর ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

রোববার বিকেল সাড়ে ৩টায় শরীয়তপুর পৌরসভার পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি আরো বলেন, পুলিশ ও কমিউনিটি পুলিশের সঙ্গে সকলকে সম্পৃক্ত হতে হবে। তাহলে জঙ্গিবাদ নির্মূলসহ মাদক ও জুয়া বন্ধ হবে। জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, জঙ্গিরা ছাত্র-ছাত্রীদের ব্রেনওয়াশ করে তাদের মাঝে জঙ্গি কর্মকান্ড ঢুকিয়ে দেয়। তাই অভিভাবকদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। সন্তানদের মাঝে পরিবর্তন দেখলে শিক্ষক কিংবা পুলিশের সাহায্য নিতে হবে।
আইজিপি আরো বলেন, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী স্কুল। এই বিদ্যালয় থেকে বড় বড় রাজনৈতিক নেতা হয়েছে। বড় বড় সরকারি চাকরিজীবী হয়েছেন। আমিও এ বিদ্যালয়ের ছাত্র।03

এসময় জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার, শরীয়তপুর সদর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, শরীয়তপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তপাদার ও পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ শহীদুল্লাহ, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী উদ্যাপন কমিটি’১৭ আহবায়ক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল মহাসচিব (কল্যাণ ও পুর্বাসন) মো. আলাউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

আরো দেখুন

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। যদিও বাংলাদেশে এখনো পুরোপুরি এর প্রভাব

১ ডিসেম্বর বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে