কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, দুই হাফেজ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান এবং কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার সভাপতি একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হযরত মাওলানা ক্বারী আবদুল মান্নান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী মোশারেফ হোসেন বাহার। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মিরন এবং মাওলানা এনায়েত উল্যাহ। এ ছাড়া বক্তব্য দেন মাদ্রাসার প্রধান শিক্ষক এইচ. এম. মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইব্রাহিম ও সবুজ, চরকাঁকড়া ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি মো. কাউচার, চরকাঁকড়া যুব বিভাগের সেক্রেটারি ইউনুছ জিয়াসহ মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, বরং ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁরা সন্তানদের পড়াশোনার অগ্রগতি ও নৈতিক বিকাশে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করায় দুই শিক্ষার্থী দেলোয়ার হোসেন আরিফ ও মো. ইমরান হোসেনকে পাগড়ি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি নার্সারি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা।

আরো দেখুন

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের