নড়াইলে ১ হাজার ইয়াবাসহ মামা-ভাগ্নে আটক

narail madok report swadeshnews24

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইল সদর উপজেলায় ১ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি মামা-ভাগ্নেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) নড়াইল কার্যালয়। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল কার্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন- সদর উপজেলার ভাটিয়া দক্ষিণপাড়া গ্রামের সৈয়দ সাজ্জাদ আলী ও তার ভাগ্নে মুলদাইড় পশ্চিমপাড়া […]

হৃদয়ের রেকর্ডের ম্যাচে ড্র, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

bangladesh westindies test

সিলেট টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৩৬৯ রান। হাতে ছিল ৭৮ ওভার। তবে কঠিন সেই লক্ষ্য তাড়া করে জয়ের চেষ্টা খুব একটা এগিয়ে নিতে পারেনি স্বাগতিকরা। অন্যদিকে বাংলাদেশকে অলআউট করার মতো পর্যাপ্ত সময়ও পাননি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। শেষ পর্যন্ত আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেলে ড্র মেনে নিতে হয় দুই দলকে। দ্বিতীয় […]

পূর্বনির্ধারিত সময়েই হবে ঢাবির ভর্তি পরীক্ষা, আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর

Dhaka University Exam SwadeshNews24

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়েই শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। তবে কয়েকটি ইনস্টিটিউট ও বিভাগে ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে। এসব বিভাগের ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে ন্যূনতম গ্রেড কমানো হয়েছে। আজ সোমবার […]

কোম্পানীগঞ্জে গ্যাসক্ষেত্রের জমির ক্ষতিপূরণ, সংযোগ ও চাকরির দাবিতে মানববন্ধন

Companyganj noakhali swadeshnews24

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমির ন্যায্য মূল্য ও ক্ষতিপূরণ পরিশোধ, স্থানীয় বাসিন্দাদের গ্যাস সংযোগ এবং বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে শাহজাদপুর-সুন্দলপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপ এলাকায় এ কর্মসূচি পালিত হয়। বিএনপি নেতা আবদুর রহিমের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় জমির মালিক, নারী-পুরুষ, […]

সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

samsun nahar school mirsorai SwadeshNews24

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি গাজী নিজাম উদ্দিন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক তৌহিদুল […]

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

pori

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে গ্রেফতারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। রোববার দুপুরে গাইবান্ধা-সাঘাটা সড়কের বাংলাবাজার এলাকায় এ প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন- সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, জেলা প্রেস ক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান, সময়ের আলোর সাংবাদিক […]

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

Spain Island boat sink swadeshnews24

আফ্রিকা মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। শনিবার (৭ নভেম্বর) পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসী ও শরণার্থীবাহী ওই নৌকাটি ডুবে যায়। রোববার এক বিবৃতিতে সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার গভীর রাত পর্যন্ত […]

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Tarique Rahman swadeshnews24 rj saimur

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত ৭ নভেম্বর সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিক নিহত এবং ছয়জন আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন। শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান […]

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

tanjil award swadeshnews24

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তানজিল আমীন শুভ। পুরস্কারের আনুষ্ঠানিক সম্মাননা তালিকায় উত্তরাঞ্চলে নিরাপদ পানির доступ বাড়াতে মশাল আলোর উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। ‘পিওর ওয়াটার ইনিশিয়েটিভ’-এর আওতায় ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে নীলফামারীর জলঢাকা উপজেলায় ১৭টি নলকূপ স্থাপন করেছে মশাল আলো। […]

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

BNP Convenor Abdus Salam SwadeshNews24

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে। আর সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ রবিন। রোববার দলটির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির […]

শ্রীলঙ্কার ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা

afroja roja

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার মর্যাদাপূর্ণ ‘Fashion Week Sri Lanka 2026’-এ অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশি ফ্যাশন আইকন ও ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা। আগামী ৫ ডিসেম্বর ২০২৬ তারিখে শ্রীলঙ্কার Luxury Araliya Beach Hotel-এ অনুষ্ঠিতব্য এই আয়োজনে তাঁকে ‘International Fashion Icon & Designer’ হিসেবে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। […]

ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক

IMG 20261108 WA0142

*ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক* বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংলাদেশের শুরু থেকে মহান মুক্তিযুদ্ধের আগের ও পরের সব ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীরা সঠিক তথ্য জানুক। অতীতে দীর্ঘ ১৭ বছর […]

এক বছরে ইনোভার, দেশজুড়ে ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হয়েছে ৪০০টির বেশি পণ্য

Messenger creation B2898071 69D9 4A6E 84CA CB94F66591A7

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার এক বছর পূর্ণ করেছে। ২০২৫ সালে ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে যাত্রা শুরম্ন করা ব্র্যান্ডটি মাত্র এক বছরের মধ্যে ইলেকট্রিক্যাল, হোম অ্যাপস্নায়েন্স, পাম্প ও টুলস ক্যাটাগরিতে ৪০০টিরও বেশি পণ্যের সমৃদ্ধ সম্ভার গড়ে তুলেছে। একই সময়ে দেশজুড়ে ৭০০টি ডিলারের নেটওয়ার্ক প্রতিষ্ঠার মাধ্যমে বাজারে নিজেদের উপস্থিতি ও বিতরণ সক্ষমতা সম্প্রসারণ […]

বরগুনায় জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Messenger creation ED08B7CD D946 4306 9C8C 38227E3ED413

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বরগুনায় জাতীয় সমবায় দিবস ও দিন ব্যাপী সমবায় পণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে । ৮ নভেম্বর রোববার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয় । করবো সমবায়,গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এ দিবসটি […]

নদীলিপি’র তৃতীয় সন্ধ্যায় পার্থ বড়ুয়া, আহমেদ নেওয়াজ ও পিলু খানের প্রাণবন্ত আড্ডা

Messenger creation AA4CE58F E73D 4595 86E6 163079AE00CB

‘নদীলিপি’র তৃতীয় সন্ধ্যায় শিল্প, সংগীত ও স্মৃতির মেলবন্ধন: পার্থ বড়ুয়া, আহমেদ নেওয়াজ ও পিলু খানের প্রাণবন্ত আড্ডা* রাজধানীর বনানীতে অবস্থিত ঢাকা গ্যালারিতে উন্মুক্ত হওয়া বহুমুখী চিত্রশিল্পী রাশিদ খানের একক চিত্রপ্রদর্শনী ও শিল্প-লেখক জাভেদ জলিলের কিউরেটোরিয়াল আয়োজনে চলছে ১৫ দিনব্যাপী আর্ট এক্সিবিশন ‘নদীলিপি : দ্য রিভার স্ক্রিপ্ট (River Script)’। প্রদর্শনীর প্রথম দিকে লোকস্বল্পতা থাকলেও, গত ৬ […]