শ্রীলঙ্কার ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান:
আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার মর্যাদাপূর্ণ ‘Fashion Week Sri Lanka 2026’-এ অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশি ফ্যাশন আইকন ও ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা। আগামী ৫ ডিসেম্বর ২০২৬ তারিখে শ্রীলঙ্কার Luxury Araliya Beach Hotel-এ অনুষ্ঠিতব্য এই আয়োজনে তাঁকে ‘International Fashion Icon & Designer’ হিসেবে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আফরোজা সিদ্দিকী রোজা তাঁর নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ‘LORATO BD’-এর ডিজাইন ও সৃজনশীল কাজ নিয়ে আন্তর্জাতিক এই আয়োজনে উপস্থিত থাকবেন। তাঁর প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ফ্যাশন, দেশীয় সৃজনশীলতা ও ডিজাইনশৈলী আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে আবারও প্রিয় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তিনি আনন্দিত ও সম্মানিত। এ যাত্রায় সবার ভালোবাসা, সমর্থন ও দোয়া কামনা করেছেন তিনি।

ফ্যাশন উইকে তাঁর এই অংশগ্রহণ দেশের ফ্যাশন ও ডিজাইন অঙ্গনের জন্য নতুন পরিচিতি তৈরির একটি সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, ‘Fashion Week Sri Lanka 2026’ আগামী ৫ ডিসেম্বর শ্রীলঙ্কার Luxury Araliya Beach Hotel-এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরো দেখুন

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে

শ্রীলঙ্কার ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার মর্যাদাপূর্ণ ‘Fashion Week

ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক

*ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক* বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ

এক বছরে ইনোভার, দেশজুড়ে ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হয়েছে ৪০০টির বেশি পণ্য

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার এক বছর পূর্ণ করেছে। ২০২৫

বরগুনায় জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বরগুনায় জাতীয় সমবায় দিবস ও দিন ব্যাপী সমবায় পণ্য