শীতের ফ্যাশনে নতুন লুকে অ্যাঞ্জেল ডিকস্টা, স্টাইল ও আভিজাত্যের মেলবন্ধনে SEA SKY SUITS
নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান:
শীতের আগমনে ফ্যাশনপ্রেমীদের জন্য নতুন সাজ ও স্টাইলের বার্তা নিয়ে হাজির হয়েছে ফ্যাশন ব্র্যান্ড SEA SKY SUITS। শীতের পোশাকে আভিজাত্য, আধুনিকতা ও রুচিশীলতার সমন্বয় তুলে ধরতে ব্র্যান্ডটির নতুন ফ্যাশন কালেকশনে নজর কেড়েছেন ফিমেল মডেল অ্যাঞ্জেল ডিকস্টা।

সম্প্রতি SEA SKY SUITS-এর শীতকালীন ফ্যাশন ক্যাম্পেইনে অ্যাঞ্জেল ডিকস্টাকে দেখা গেছে আকর্ষণীয় ও মার্জিত আউটফিটে। ক্যাম্পেইনে তার পরনে ছিল ক্রিম কালারের স্টাইলিশ ব্লেজার ও ট্রাউজার, যা শীতের ফ্যাশনে যোগ করেছে স্মার্টনেস ও আভিজাত্যের ছোঁয়া।
‘Winter Has Arrived, Style Stays Eternal’ স্লোগানকে সামনে রেখে SEA SKY SUITS শীতের পোশাকে তুলে ধরছে টাইমলেস এলিগ্যান্স, পরিমিত সৌন্দর্য ও আধুনিক ফ্যাশনের ভাবনা। ফটোশুটের ফটোগ্রাফার ছিল নাঈমুর রহমান দুর্জয়।
ব্র্যান্ডটির এই আয়োজনের মূল লক্ষ্য শীতের প্রতিটি মুহূর্তকে আরও স্টাইলিশ ও আকর্ষণীয় করে তোলা। অ্যাঞ্জেল ডিকস্টার সাবলীল ফ্যাশন উপস্থাপনায় ক্যাম্পেইনটিতে ফুটে উঠেছে আত্মবিশ্বাসী ও আধুনিক নারীর ব্যক্তিত্ব।
শীতের ফ্যাশনে যারা রুচিশীলতা, স্বাচ্ছন্দ্য ও আভিজাত্যকে প্রাধান্য দিতে চান, তাদের জন্য SEA SKY SUITS-এর এই নতুন কালেকশন হতে পারে আকর্ষণীয় সংযোজন।