১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা এবং কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ খোরাসানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। মঙ্গলবার (১৭ নভেম্বর) তার দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এদিকে, এই বরেণ্য ধর্মীয় নেতার মৃত্যুতে শোক জানিয়ে ইরাকের ঐতিহ্যবাহী নাজাফ সেমিনারি […]
এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ […]
আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনায় গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। । ১৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ দিবসটি উপলক্ষে পায়রা উড়িয়ে আইডিইবি’র ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যালির উদ্বোধন করেন আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম […]
নারী উদ্যোক্তাদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতির নতুন মঞ্চ ‘সেবা গ্ল্যাম ফেস্ট ২০২৬’

নারী উদ্যোক্তাদের পণ্য, সৃজনশীলতা ও ব্যবসায়িক সম্ভাবনাকে নতুন ক্রেতা এবং গ্রাহকদের সামনে তুলে ধরতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘SEBA GLAM FEST 2026’। সেবা উইমেন ফাউন্ডেশনের আয়োজনে ১৬, ১৭ ও ১৮ নভেম্বর তিন দিনব্যাপী এ উৎসব বসেছে সেতারা কনভেনশন হলে। উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিচিতি বৃদ্ধি, নতুন ক্রেতা তৈরি এবং দেশ-বিদেশের সম্ভাব্য গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগের […]
নড়াইলে বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, সূর্যমুখী, মুসুর, খেসারি ও অড়হড় (হাইব্রিড) ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি […]
মিরসরাইয়ে লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন বিপুল সংখ্যক রোগী। ক্যাম্পে পাঁচজন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় চোখের অস্ত্রোপচারের জন্য ২০০ জন রোগীকে বাছাই করা হয়েছে। এছাড়া পাঁচ শতাধিক রোগীর মধ্যে বিনামূল্যে চশমা এবং লক্ষাধিক টাকার ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার […]
লোহাগড়ায় স্বাস্থ্য উপকরণ, প্রণোদনা চেক ও গাছের চারা বিতরণ

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরী সংঘের কিশোরী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা এবং স্বাস্থ্য উপকরণ, প্রণোদনা চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয় ও ইরেসপো প্রকল্প বিআরডিবির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে […]