ট্রাম্পের মেয়াদের যেকোন সময়ের চেয়ে প্রথম সপ্তাহে বাইডেনের জন সমর্থন অনেক বেশি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি জন সমর্থনের হার ডোনাল্ড ট্রাম্পের পুরো শাসনামলের চেয়ে অনেক বেশি। তিনি দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ পর চালানো জরিপের ফলাফলে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র। বুধবার প্রকাশিত মনমাউথ ইউনিভার্সিটি পরিচালিত নতুন এক জরিপে দেখা যায় ৫৪ শতাংশ আমেরিকান নাগরিককে বাইডেনের কাজের প্রতি সমর্থন জানান এবং ৩০ শতাংশ মার্কিন জনগণ তার […]
জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত ফখরুল

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিএনপি মহাসচিবের ৭৩তম জন্মবার্ষিকী। জন্মদিনে বিশেষ কোন আয়োজন না থাকলেও দলের বিভিন্ন সারির নেতাকর্মী, তার বন্ধু-বান্ধব ও নিকট আত্মীয়-স্বজনরা শুভেচ্ছা জানান। এছাড়া কয়েকজন বিদেশি বন্ধুও ফোনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সজ্জন এই রাজনীতিবিদকে। মির্জা ফখরুলের জন্ম ১৯৪৮ সালের ২৬শে জানুয়ারি। ছাত্রজীবনে ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্ব […]
দেশে ফিটনেসবিহীন গাড়ি চার লাখ ৮১ হাজার

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, দেশে বর্তমানে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা চার লাখ ৮১ হাজার ২৯টি। গত বছরের ডিসেম্বর পর্যন্ত এই হিসাব মঙ্গলবার সংসদে এক প্রশ্নের জবাবে দেন তিনি। চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নে মন্ত্রী জানান, মালিকদের এসএমএসের মাধ্যমে ফিটনেস করার তাগাদা, সার্কেল অফিস থেকে নবায়নের ব্যবস্থার পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অর্থদ-, […]
জলবায়ুর ক্ষতি পুষিয়ে নিতে বৈশ্বিক উদ্যোগ গ্রহণে ব্যর্থতার জন্য অর্থ ও রাজনৈতিক সদিচ্ছার অভাবই দায়ী : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষয়-ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য বিশ^ব্যাপী উদ্যোগ গ্রহণে ব্যর্থতার জন্য অর্থ ও রাজনৈতিক সদিচ্ছার অভাবই দায়ী। তিনি বলেন, ‘যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ভবিষ্যতের ক্ষয়ক্ষতি হ্রাস করার প্রক্রিয়াও অনুরূপ গুরুত্বপূর্ণ। কিন্তু অর্থ ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে বৈশ্বিক অভিযোজনমূলক পদক্ষেপগুলো ক্ষয়ক্ষতির সঙ্গে আদৌ সঙ্গতিপূর্ণ নয়।’ তবে তিনি বলেন, ‘‘সাম্প্রতিককালের কোভিড-১৯ এর […]
মেজবার নতুন গান ‘ফটো’

মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি : তরুণ গায়ক মেজবার কন্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘ফটো’। দেশবরেণ্য গীতিকার অনুরূপ আইচের লেখা ও সুরে ফটো গানটি প্রকাশ পেয়েছে ‘আইচ সং’ এর ইউটিউব চ্যানেলে। গানটির সংগীত পরিচালনা করেছেন মোশারফ। এ প্রসঙ্গে মেজবা বলেন, অনুরূপ আইচের গান গাইতে পারাটাও একটা সৌভাগ্যের ব্যাপার। এর আগে উনার লেখা আমার প্রথম গান […]
নতুন বিজ্ঞাপনে শিপন – নিহা

মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি : নতুন বছরে প্রথম বিজ্ঞাপন চিত্রে কাজ করলেন চিত্রনায়ক শিপন মিত্র। দেশ বন্ধু গ্রুপের ‘অরেঞ্জ’ ড্রিংকস এর বিজ্ঞাপনে তাকে দেখা যাবে। সম্প্রতি এই বিজ্ঞাপন চিত্রে অংশ নিয়েছেন তিনি। এর চিত্রায়ণ হয়েছে ৩০০ফিট এবং পুবাইলের বিভিন্ন জায়গায়। বিজ্ঞাপনটি যৌথ ভাবে নির্মাণ করেছেন সুমন আহমেদ ও জিনিয়া রুমি। শিপনের বিপরীতে মডেল হয়েছেন নাজনীন […]
অলংকার চৌধুরীর ছুটে চলা

মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি : হাস্যোজ্বল সম্ভাবনাময়ী মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস অনামিকা। তবে শোবিজে পরিচিত অলংকার চৌধুরী নামে। মিষ্টি হাসির এ মডেল এরইমধ্যে শোবিজে নিজের প্রতিভার জানান দিয়েছেন। মিউজিক ভিডিওতে দৃষ্টিনন্দন উপস্থিতি সবার মন জয় করতে সক্ষম হয়েছেন। করেছেন বেশ কিছুবিজ্ঞাপন চিত্রে কাজ। এতোদিন নিজেকে ছোট ক্যানভাসে বন্দি করে রাখলেও বড়পর্দায়অভিষেকের অপেক্ষায়। সৌমিত্র ঘোষ ইমন পরিচালিত […]
২৪ ঘণ্টায় করোনায় আরো ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৬০২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪১ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৬০২জন। মোট শনাক্ত ৫ লাখ ৩২ হাজার ৪০১ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৫৬৬জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৭৬ হাজার ৯৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ […]
পোশাক কেনার টাকা ছিল না কঙ্গনার!

আজ তিনি বলিউডের অন্যতম অভিনেত্রী। একের পরে এক বিতর্কে জড়ালেও কঙ্গনা রানাওয়াতের অভিনয়ে মুগ্ধ দর্শকরা। কিন্তু জানেন কি জীবনের প্রথম জাতীয় পুরস্কার গ্রহণ করার সময়ে নিজের পোশাক নিজেই ডিজাইন করেছিলেন অভিনেত্রী। সম্প্রতি নিজেরই এক ফ্যান পেজে জানিয়েছেন কঙ্গনা। ২০০৮ সালে ফ্যাশন ছবিতে অভিনয় করার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা। তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পটেল তার হাতে […]
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ, অতঃপর…

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠতা। তারপর কৌশলে ধর্ষণ। এভাবেই তরুণীকে দিনের পর দিন ধর্ষণ করছিলেন নাছির উদ্দিন মুন্সি (৪৫) নামের এক ব্যক্তি। একপর্যাযে অন্তঃসত্ত্বা হয়ে যান ওই তরুণী। তারপরই প্রকাশ পায় নাছির উদ্দিন মুন্সির ভয়ঙ্কর রূপ। ঘটনাটি ঘটেছে ঝালকাঠির রাজাপুর উপজেলায় কৈবর্তখালী গ্রামে। এ ঘটনায় মামলা দায়েরের পর রোববার অভিযানে নামে পুলিশ। জানা গেছে, ধর্ষণের ফলে […]
২২ সন্তানের পরিবারে ভোজন

নোয়েল (৫০) ও সু (৪৫) র্যাডফোর্ড দম্পত্তি হলেন বৃটেনের সবচেয়ে বড় পরিবারের জনক-জননী। তাদের সন্তানের সংখ্যা ২২। সম্প্রতি পুরো পরিবার নিয়ে ব্যাপক এক ভোজ করেছেন তারা। সু র্যাডফোর্ড ওই ভোজনের খাবারের ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সালাদ, চিপস, কার্লি ফ্রাইস, ভাত, লুচি, পিৎজা, কাবাব, কারি, বার্গার, ফান্টা ও কোকা কোলাসহ তাদের বিশাল ভোজনের ছবি […]
বিবাহিত বন্দির সঙ্গে স্ত্রীর/স্বামীর সময় কাটানোর সুযোগ থাকা উচিত
সম্প্রতি (হলমার্ক ক্যালেঙ্কারির অন্যতম হোতা তুশারের) ঘুষের বিনিময়ে কারাগারে নারীসঙ্গ নিয়ে তোলপাড় হয়েছে। ইতোমধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া শুরু হয়েছে। অনৈতিক লেনদেনের বিনিময়ে প্রচলিত আইন অমান্য করে নারীসঙ্গ নিয়ে যে সমালোচনা হচ্ছে তা যথার্থ। তবে, প্রসঙ্গত: একজন বন্দির এ সংশ্লিষ্ট অধিকার বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি ও দুটি প্রস্তাবনা তুলে ধরতে চাই। বন্দি অভিযুক্ত কিংবা দোষী সাব্যস্ত […]
মঞ্জুর হত্যা মামলায় এরশাদকে অব্যাহতি

মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলায় প্রয়াত সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ ও মেজর জেনারেল (অব.) আবদুল লতিফকে অব্যাহতি দিয়েছেন আদালত। তারা দু’জনই বেঁচে নেই। আজ ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত (অস্থায়ী) প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করে তাদের অব্যাহতি দেন। প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩০শে মে […]
বৃটেনে বাংলাদেশিদের ঘরে ঘরে আহাজারি, লাশ দাফনে ভোগান্তি

পুলিশকে কথায় নয়, কাজে পটু হতে হবে। পুলিশ যাতে মানুষের বন্ধু হয় সেটা করতে হবে। কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত কর্তৃক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের শুনানিকালে এসব কথা বলেন হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চে এসময় এসপি হাজির ছিলেন। তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। এসময় […]
তামিমের ৪৯তম হাফ সেঞ্চুরি

চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ দল। ২৫ ওভার শেষে দুই উইকেটে তাদের সংগ্রহ ১১২। এরমধ্যে ক্যারিয়ারে ৪৯তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ৭০ বলে দুই চারে এই রান সংগ্রহ করেন তামিম। দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নামা টাইগাররা ধাক্কা খেয়েছে প্রথম ওভারেই। দলীয় ১ রানে ফেরত গেছেন […]