দেশে ফিটনেসবিহীন গাড়ি চার লাখ ৮১ হাজার

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, দেশে বর্তমানে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা চার লাখ ৮১ হাজার ২৯টি। গত বছরের ডিসেম্বর পর্যন্ত এই হিসাব মঙ্গলবার সংসদে এক প্রশ্নের জবাবে দেন তিনি। চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নে মন্ত্রী জানান, মালিকদের এসএমএসের মাধ্যমে ফিটনেস করার তাগাদা, সার্কেল অফিস থেকে নবায়নের ব্যবস্থার পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অর্থদ-, কারাদ-, ডাম্পিংসহ নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকার প্রশ্নে তিনি বলেন, ২০২২ সালের জুনের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে। বৈশ্বিক মহামারীর কারণে পদ্মা সেতুর কাজ কিছুটা ব্যাহত হওয়ার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কাজের অগ্রগতি কিছুটা ব্যাহত হলেও থেমে থাকেনি। অন্য সময় রাতদিন কাজ হলেও কোভিডের কারণে রাতে কাজ বন্ধ ছিলে। এ সময় কিছু বিদেশি প্রকৌশলী ও পরামর্শক এবং দেশীয় এক হাজার শ্রমিক চলে যাওয়ায় কাজের গতি কমে যায়। রাজশাহী-৩ আসনের আয়েন উদ্দিনের প্রশ্নে সড়ক পরিবহন মন্ত্রী জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় তিন হাজার ৯৪৩ দশমিক ৬৯ কিলোমিটার জাতীয় মহাসড়ক, চার হাজার ৮৮২ দশমিক ৯৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১৩ হাজার ৫৫৬ দশমিক ২০ কিলোমিটার জেলা মহাসড়ক রয়েছে। জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০০৯ সাল থেকে এ পর্যন্ত রেলওয়ের ৮৯টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

এর মধ্যে ৭৯টি সম্পন্ন হয়েছে। এ কে এম রহমতুল্লাহর প্রশ্নে তিনি বলেন, রেলওয়ের অব্যবহৃত জমি ব্যবহারের জন্য ‘ল্যান্ড ইউজ প্লান’ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির মোশারফ হোসেনের প্রশ্নে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, পাটকল শ্রমিকদের পাওনা বাবদ ইতোমধ্যে এক হাজার ৫৫৯ কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়া প্রায় সমপরিমাণ পাওনা সঞ্চয়পত্র আকারে পরিশোধ করা হচ্ছে। পাট ব্যবসায়ীদের বকেয়া পাওনা ২০২১-২২ অর্থবছরে পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার