পোশাক কেনার টাকা ছিল না কঙ্গনার!

আজ তিনি বলিউডের অন্যতম অভিনেত্রী। একের পরে এক বিতর্কে জড়ালেও কঙ্গনা রানাওয়াতের অভিনয়ে মুগ্ধ দর্শকরা। কিন্তু জানেন কি জীবনের প্রথম জাতীয় পুরস্কার গ্রহণ করার সময়ে নিজের পোশাক নিজেই ডিজাইন করেছিলেন অভিনেত্রী। সম্প্রতি নিজেরই এক ফ্যান পেজে জানিয়েছেন কঙ্গনা। ২০০৮ সালে ফ্যাশন ছবিতে অভিনয় করার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা। তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পটেল তার হাতে তুলে দিয়েছিলেন জাতীয় পুরস্কার। সেই ছবিই অভিনেত্রীর একটি ফ্যান পেজ শেয়ার করেছে।

সেই ছবিটি শেয়ার করে ফ্যানপেজের পক্ষ থেকে লেখা হয়, ১১ বছর আজকের দিনেই, মধুর ভান্ডরকারের ফ্যাশন ছবিতে সোনালি গুজরালের চরিত্রে অভিনয় করে ৫৬ তম জাতীয় পুরস্কার অ্যাওয়ার্ডে সেরা সহ অভিনেত্রীর সম্মান পেয়েছিলেন। সেই পোস্ট আবার শেয়ার করেছেন, প্রথম জাতীয় পুরস্কার।

এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ভালো স্মৃতি। অল্পবয়সি অভিনেতা যারা জাতীয় পুরস্কার পেয়েছিলেন তাদের মধ্যেই আমি একজন ছিলাম। মহিলাকেন্দ্রিক ছবির জন্য এক মহিলা রাষ্ট্রপতির থেকেই পুরস্কার পেয়েছিলাম। এরই সঙ্গে কঙ্গনা জানান, এদিন তিনি যে পোশাক পরেছিলেন সেটি নিজে হাতে ডিজাইন করেছিলেন তিনি। কারণ সেই সময়ে পোশাক কেনার জন্য যথেষ্ট টাকা তার কাছে ছিল না। অভিনেত্রী লিখেছেন, আমি নিজে এই স্যুট ডিজাইন করেছিলাম। কারণ ভালো পোশাক কেনার মতো টাকা আমার কাছে ছিল না। কিন্তু এই স্যুটটা মোটেই খারাপ দেখতে নয়। তাই না? এদিন কঙ্গনা কালো লাল ও সবুজের মিশেলে একটি চুড়িদার কামিজ পরেছিলেন। ছবিতে দেখা যাচ্ছে হাসিমুখে প্রতিভা পটেলের হাত থেকে পুরস্কার নিচ্ছেন তিনি। প্রসঙ্গত, ২০০৮ সালের অন্যতম ছবিগুলির মধ্যে একটি ছিল ‘ফ্যাশন’। এই ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াংকা চোপড়া, মুগ্ধা গোডসে।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে