বিচিত্র বন্ধুমহল ভালো কাজের সহায়ক

2585835590

নতুন এক গবেষণায় দেখা গেছে, অফিসের কাজে ভালো করতে চাইলে কর্মক্ষেত্রের বাইরে বিভিন্ন ধরনের বন্ধুর সংখ্যা বাড়াতে হবে। গবেষকরা দেখেছেন, যেসব কর্মীর বিভিন্ন পরিবেশ থেকে উঠে আসা বিভিন্ন ধরনের বন্ধুর সংখ্যা বেশি, তারা প্রকৃত অর্থেই অফিসের কাজে ভালো ফলাফল করেন। সহকর্মীদের তুলনায় ব্যক্তিগত জীবনে যেসব কর্মীদের বিভিন্ন বর্ণের বন্ধুমহল আছে, কর্মক্ষেত্রেও তাদের বিভিন্ন পরিবেশের মানুষের […]

ডিজিটাল চলচ্চিত্রের নামে নাটক হচ্ছে: চম্পা

Chompa photo bangladesh

চলচ্চিত্রে ডিজিটাল প্রযুক্তির আগমন ঘটেছে অনেক দিন হলো। কিন্তু চলচ্চিত্রের গুণগত মান কি সত্যিই পরিবর্তিত হয়েছে? – এমন প্রশ্ন তুলে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী গুলশান আরা চম্পা বলছেন, ডিজিটাল চলচ্চিত্রের নামে যা তৈরি হচ্ছে সেগুলোকে নাটক বলাই যুক্তিসঙ্গত হবে। সম্প্রতি গ্লিটজের সঙ্গে আলাপে চম্পা বললেন, “সত্যি বলতে কী, আমার দেশে ডিজিটাল চলচ্চিত্রের নামে যা […]

রুবেল হত্যা: সেই এসি আকরামকে আত্মসমর্পণের নির্দেশ

HC 1

গোয়েন্দা পুলিশের হেফাজতে রুবেল হত্যা মামলায় তখনকার সহকারী কমিশনার (এসি) মো. আকরাম হোসেনকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিল করার অনুমতি দিয়েছে আপিল বিভাগ। এই আদেশের অনুলিপি পাওয়ার এক সপ্তাহের মধ্যে আকরামকে বিচারিক আদালতে আত্নসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করে রোববার প্রধান […]

খালেদার বৈঠকে আলোচনা বিক্ষোভ-মানববন্ধন নিয়ে

khaleda 3

গ্যাসের দাম বাড়ালেই লাগাতার আন্দোলনের হুমকি ছিল বিএনপির, এখন তার সঙ্গে বিদ্যুতেরও দাম বাড়ানোর পর খালেদা জিয়ার সঙ্গে জোট নেতাদের বৈঠকে বিক্ষোভ, মানববন্ধন ও প্রচারপত্র বিলির মতো কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। গ্যাসের দাম ২৬ শতাংশ এবং বিদ্যুতের দাম ৩ শতাংশ বাড়ানোর সরকারি ঘোষণা আসার তিন দিন পর রোববার এর প্রতিবাদে কর্মসূচি ঠিক করতে ২০ দলের […]

মোল্লা ওয়াহিদুজ্জামানের মুক্তিযোদ্ধা সনদও বাতিল

Molla Waheduzzaman

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট চূড়ান্তভাবে বাতিল করেছে সরকার। বর্তমানে প্রতিমন্ত্রী মর্যাদায় বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে থাকা ওয়াহিদুজ্জামানের মুক্তিযোদ্ধার সনদ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) বৈঠকে বাতিলের সিদ্ধান্ত হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক রোববার সন্ধ্যায়  এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের সুপারিশে তিন সচিবের মুক্তিযোদ্ধার সনদ […]

শাবির হামলাকারীরা ছাত্রলীগের ‘না’

sust ed

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার জন্য আক্রান্তরা ছাত্রলীগকর্মীদের দায়ী করলেও সে দায় নিতে নারাজ সরকার সমর্থিত সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছে, “হামলাকারীরা ছাত্রলীগের কেউ না। একদল শিক্ষকের পক্ষ নিয়ে কিছু শিক্ষার্থী ওই হামলা চালিয়েছে বলে আমরা জানতে পেরেছি।” আক্রান্ত শিক্ষকরা বলছেন, ছাত্রলীগের […]

শাবিতে শিক্ষকদের পেটাল ছাত্রলীগ

sust ed

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে চড়াও হয়ে তাদের মারধর করেছে ছাত্রলীগের একদল নেতা-কর্মী। রোববার ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে অন্তত সাতজন শিক্ষক সরকার সমর্থক সংগঠনটির নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারী শিক্ষকদের মুখপাত্র সৈয়দ সামসুল ইসলাম। ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ ব্যানারে আন্দোলনরত সরকার সমর্থক […]

সোনারগাঁও হোটেলের বার থেকে বেরিয়ে তিন তরুণীর মারামারি

রাজধানীর সোনারগাঁও হোটেলে পাওনা টাকা আদায় নিয়ে তিন তরুণীর মারামারির ঘটনা ঘটেছে। এতে সালমা (২৩) নামে এক তরুণী আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে সালমা বাদি হয়ে মামলা দায়ের করলে নীলা আহমেদ (৩০) ও ঝরনা আক্তার (২৫) নামে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নীলা ও ঝরনা বার ড্যান্সার হিসেবে কাজ করে বলে […]

ইবিতে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে মনিরুল ইসলাম নামের এক কর্মচারী। সে পরীক্ষানিয়ন্ত্রক অফিসের নিম্নমান সহকারী বলে জানা যায়। পরে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়। সূত্র জানায়, গতকাল মাকসুদুল আলম মান্নান নামের এক শিক্ষার্থী মার্কশিট ওঠানোর জন্য সংশ্লিষ্ট অফিসে যায়। সেখানে মনিরুল তার জন্য তিনশ’ টাকা দাবি করে। পরে ওই শিক্ষার্থী তাকে দুইশ’ […]

রাজধানীতে ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে মিলন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার রাতে এ অভিযানের সময় একটি মোবাইল সেট, একটি ভ্যানিটি ব্যাগ এবং নগদ  তিন হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইয়িংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে শনিবার রাতে গুলশান থানাধীন […]

আঁচলকে পাওয়া গেছে

90193 e2

শেষ পর্যন্ত আঁচলকে পাওয়া গেছে। গতকাল তিনি দেলোয়ার জাহান ঝণ্টু পরিচালিত ‘এপার ওপার’ ছবির ডাবিং করেছেন। দেলোয়ার জাহান ঝণ্টু এই তথ্য জানিয়ে বলেন, আঁচল তার খালুর চিকিৎসার জন্য চেন্নাই গিয়েছিল। বিষয়টি অত্যন্ত জটিল থাকায় যাওয়ার আগে কারও সঙ্গেই যোগাযোগ করতে পারেনি। পরে ঢাকায় এসে যোগাযোগ করে এবং আমার ডাবিং করে দিয়েছে। যেহেতু সে একটা পারিবারিক […]

হুমায়ূন আহমেদের জন্মদিনে জ্যোতি

90194 e1

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আগামী ১৩ই নভেম্বর। তারই লেখা উপন্যাস নিয়ে নির্মাণ হয়েছে ‘অনিল বাগচীর একদিন’ ছবিটি। সরকারি অনুদানের এ ছবিটি এরই মধ্যে সেন্সর পেয়ে গত ২৮শে আগস্ট সন্ধ্যায় টেকনিক্যাল শো-ও অনুষ্ঠিত হয়ে গেছে। কথা ছিল চলতি বছরের ডিসেম্বরে বিজয় দিবসে এটি মুক্তি দেয়া হবে। তবে এখন সে সিদ্ধান্ত থেকে সরে এসে ১৩ই নভেম্বর […]

দ্রুত এপিআই শিল্পপার্কে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত

দ্রুত সময়ের মধ্যেই মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্মাণাধীন অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) শিল্পপার্কে গ্যাস সরবরাহ করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে বিসিকের সঙ্গে সমন্বয় করে পেট্রো বাংলা ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করবে। গতকাল মতিঝিলে এপিআই শিল্পপার্কে দ্রুত গ্যাস সরবরাহের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে […]

লিবিয়ায় নিহতদের লাশ পাওয়া অনিশ্চিত, জীবিতদের ফেরা কঠিন

90280 libiya

লিবীয় উপকূলে নৌকা ডুবে মারা যাওয়া ২৪ বাংলাদেশীর লাশ পাওয়া প্রায় অনিশ্চিত! বেঁচে যাওয়া বাংলাদেশীদেরও দেশটির ডিটেনশন সেন্টার থেকে মুক্তি এবং দেশে ফেরানো নিয়ে জটিলতা তৈরি হয়েছে। দুতাবাস কর্মকর্তারা তাদের মুক্তির জন্য লিবিয়ার বিদ্যমান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই আলোচনায় জটিলতা কাটেনি বলে জানা গেছে।  মানবজমিনের সঙ্গে আলাপে দূতাবাসের চার্জ […]

চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে আগুন

চট্টগ্রামের শিকলবাহা ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুই ঘণ্টারও বেশি চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। জানা যায়, গতকাল বিকাল সাড়ে তিনটার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন লাগে। ১৩২ কেভি একটি ট্রান্সফরমার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত […]