আঁচলকে পাওয়া গেছে

90193_e2শেষ পর্যন্ত আঁচলকে পাওয়া গেছে। গতকাল তিনি দেলোয়ার জাহান ঝণ্টু পরিচালিত ‘এপার ওপার’ ছবির ডাবিং করেছেন। দেলোয়ার জাহান ঝণ্টু এই তথ্য জানিয়ে বলেন, আঁচল তার খালুর চিকিৎসার জন্য চেন্নাই গিয়েছিল। বিষয়টি অত্যন্ত জটিল থাকায় যাওয়ার আগে কারও সঙ্গেই যোগাযোগ করতে পারেনি। পরে ঢাকায় এসে যোগাযোগ করে এবং আমার ডাবিং করে দিয়েছে। যেহেতু সে একটা পারিবারিক সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল সেহেতু আমি পেছনের সবকিছু ভুলে গিয়েছি। আঁচল সুন্দরভাবে ডাবিং করেছে। আমি বাপ্পি ও আঁচলকে নিয়ে ‘এপার ওপার’ ছবিটি দর্শকদের মনের মতো করে নির্মাণ করছি। আমার বিশ্বাস ছবিটি সবার ভাল লাগবে। সচেতন মিডিয়ার ব্যানারে মো. ইসলামের প্রযোজনায় নির্মিত হচ্ছে প্রেমের ছবি ‘এপার ওপার’।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল