সোনারগাঁও হোটেলের বার থেকে বেরিয়ে তিন তরুণীর মারামারি

রাজধানীর সোনারগাঁও হোটেলে পাওনা টাকা আদায় নিয়ে তিন তরুণীর মারামারির ঘটনা ঘটেছে। এতে সালমা (২৩) নামে এক তরুণী আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে সালমা বাদি হয়ে মামলা দায়ের করলে নীলা আহমেদ (৩০) ও ঝরনা আক্তার (২৫) নামে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নীলা ও ঝরনা বার ড্যান্সার হিসেবে কাজ করে বলে পুলিশ জানিয়েছে।
রমনা থানার এসআই শফিউল আলম মামলার বাদির বরাত দিয়ে জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে সোনারগাঁও হোটেলের বার থেকে বের হওয়ার সময় নীলা, ঝরনার কাছে পাওনা টাকা চায় সালমা। তখন এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। তাদের মধ্যে তখন চুলোচুলি ও মারামারি হয়। একপর্যায়ে একজন পায়ের হিল খুলে সালমাকে আঘাত করলে তার কপাল ফেটে যায়। পুলিশ খবর পেয়ে সেখানে উপস্থিত হয় এবং আহত সালমাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, রাত আনুমানিক ৩টার দিকে সালমার মা কোহিনুর থানায় নীলা ও ঝরনার বিরুদ্ধে একটি মামলা করেন। এরপর গতকাল  সকালে তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
সালমার স্বজনরা জানান, সালমাকে ভাল বেতনে চাকরি দেয়ার কথা বলে ঝরনা ও নীলা নামের দুই মেয়ে তাদের কাছ থেকে গত ৭-৮ মাস আগে ৫০ হাজার টাকা নেয়। টাকা নেয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে তারা পালিয়ে বেড়াচ্ছিল। পরে তারা খবর পান যে নীলা ও ঝরনা সোনারগাঁও হোটেলে আছে। সেখানে গিয়ে তাদের খুঁজে বের করে পাওনা টাকা চাইলে তারা তার মেয়ে সালমাকে মারধর করে ও মাথা ফাটিয়ে দেয়। সালমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কোহিনুর বেগম বলেন, সালমা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। হাতিরঝিলের বালুরমাঠের দিকে তাদের বাসা। গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে। নীলা ও ঝরনা তাদের পাশের বাসায় থাকতো। তারা দেখতে খুব সুন্দর ও স্মার্ট হওয়ায় তাদের বিশ্বাস করে ওই টাকা দিয়েছিলেন। কিন্তু এখন তারা তাদের সঙ্গে প্রতারণা করেছে।

 

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল