আইপিএল নিয়ে তাড়া নেই সাকিবের

34546136.cms_বিশ্বকাপ দিয়ে চেনা ছন্দে ফিরেছেন। ব্যাটে-বলে চেনা সাকিব আল হাসানকেই দেখা গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে। তবু শেষবেলার গল্পটা ভালো হয়নি। বাংলাদেশ দলের করুণ বিদায়ে অতৃপ্ত তিনিও। আপাতত কোনো আন্তর্জাতিক ম্যাচও নেই। ৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলেই সব মনোযোগ থাকার কথা তার।

কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার বলছেন অন্যরকম কথা। মাত্র কদিন বাকি থাকলেও কলকাতা নাইট রাইডার্সের অন্যতম প্রধান এই অস্ত্র বলছেন, সামনে আইপিএল থাকলেও এ নিয়ে খুব একটা ভাবছেন না তিনি।

বিশ্বকাপ শেষে দেশে ফিরেই স্ত্রী উম্মে আহমেদ শিশির ও সন্তান আলায়না হাসান অব্রিকে নিয়ে কক্সবাজার গিয়েছিলেন সাকিব। সেখান থেকে ফিরে রোববার রানার গ্রুপের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব। একটি নতুন মোটরসাইকেলের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ দল ও আইপিএল নিয়ে কথা বলেন বাঁহাতি এই অলরাউন্ডার।

এ সময় আইপিএলে খেলা নিয়ে সাকিব বলেন, ‘সামনে আইপিএল-এ প্রসঙ্গে খুব একটা ভাবছি না। আমি পেশাদার ক্রিকেটার। যেখানেই খেলি নিজের সর্বোচ্চ নৈপুণ্য প্রদর্শনের জন্যই খেলি।’ এবার নিয়ে টানা চতুর্থবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

সাধারণত জনসম্মুখে খুব একটা দেখা যায় না সাকিব আল হাসানকে। তাই এমন একটি অনুষ্ঠান উপস্থিত থাকতে পেরে সাকিব বলছেন, ‘সাধারণত জনসম্মুখে খুব একটা আসা হয় না। অনেক দিন পর খেলার বাইরে মানুষের মাঝে আসলাম। খুব ভালো লাগছে।’

 

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।