জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ফয়সাল আলম। রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, মিরসরাইয়ের উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়। কৃষি ও মৎস্য খাতের বিপণনে উদ্যোক্তা হিসেবে অবদান রাখায় তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। মিরসরাইয়ের এই তরুণ উদ্যোক্তার অর্জন স্থানীয় যুবসমাজের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফয়সাল আলম বলেন, ‘জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এ স্বীকৃতি আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। কৃষি ও মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করে যেতে চাই। আমি বিশ্বাস করি, তরুণেরা চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এ সম্মাননা প্রদানের জন্য উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম। সহকারী যুব কর্মকর্তা সামশুল আলমের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা শুভ সূত্রধর প্রমুখ। যুব দিবস উপলক্ষে উপজেলা চত্বরে স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,