কানাডার কুইবেকের পূর্ব উপকূলের একটি দ্বীপে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে সাবেক মন্ত্রী জাঁ ল্যাপিয়েরে, তার স্ত্রীসহ সাতজনের প্রানহানী হয়েছে। দুই ইঞ্জিনচালিত বেসামরিক বিমানটি আজ সকালে মন্ট্রিলের এস টি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। বিমানটি তুষারঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়। কুইবেক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আইলেস-ডি-লা-মেডেলিন বিমানবন্দরের কাছাকাছি গিয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় নিহত জাঁ লাপিয়েরে (৫৯) ছিলেন কানাডার সাবেক যোগাযোগ মন্ত্রী। তিনি একজন ব্রডকাস্টারও ছিলেন। তিনি কানাডার টেলিভিশন চ্যানেল (সিটিভি)র একজন রাজনৈতিক সমালোচক এবং কানাডার আরও বিভিন্ন প্রচার মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। এরই একটি নেটওয়ার্ক টিভিএ জানায়, দুর্ঘটনায় লাপিয়েরের স্ত্রী, দু’ভাই এবং বোনও নিহত হয়েছেন। তারা সবাই লাপিয়েরের পিতার অন্ত্যেষ্টি ক্রিয়ায় যোগ দিতে যাচ্ছিলেন। লাপিয়েরে ১৯৭৯ থেকে ১৯৯৩ এবং ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত দু’বার কানাডা পার্লামেন্টের এমপি হিসাবে দায়িত্ব পালন করেন। তার স¤পর্কে কানাডার সাবেক প্রধানমন্ত্রী পল মার্টিন বলেন, লাপিয়েরে একজন সফল রাজনৈতিক সমালোচক, জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন।
গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম