ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগান নিয়ে যাত্রা শুরু হলো আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের। ২৩ জানুয়ারি বিকেল ৪টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে নবম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। উদ্বোধনী প্রদর্শনী হিসেবে জার্মানির ছবি ‘মাই ফ্রেন্ড রাফি’ দেখানো হয়।চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের এ আয়োজনে ঢাকা, রাজশাহী ও সিলেটের ১৫টি ভেন্যুতে ৩০টি দেশের দেড় শতাধিক ছবির প্রদর্শনী হবে চারটি বিভাগে। প্রতিটি বিভাগেই সেরা নির্মাতাদের পুরস্কৃত করা হবে। জানা যায়, ঢাকায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারে প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় চারটি করে ছবির প্রদর্শনী হবে। অন্য কেন্দ্রগুলোতে শুধু সন্ধ্যায় ছবি নেই। এ উৎসব চলবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত। ঐ দিন বিকেল ৫টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে থাকবে উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম