সিআইডির পরিদর্শকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

এবার সিআইডি’র এক পরিদর্শকের বিরুদ্ধে হুমকি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ করেছেন সাবিহা রহমান মিনা নামে এক তরুণী। তিনি সাবেক এক সচিবের মেয়ে। গতকাল সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সাবিহা বলেন, পুলিশের ওই পরিদর্শক বারবার আমার সঙ্গে প্রেম করতে চাইতো। কিন্তু আমি তাকে মেনে নিতে পারতাম না। এক সময় জোর করে সে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করার সূত্র ধরে তার সঙ্গে তখন ওই পুলিশ কর্মকর্তার পরিচয়। দুর্ঘটনার কারণে গাড়িচালককে চাকরি থেকে বাদ দিলে ওই চালক হুমকি দেয়। এ বিষয়ে সাধারণ ডায়েরি করার জন্য মোহাম্মদপুর থানায় গেলে সাবিহার সঙ্গে ওই থানার তৎকালীন এসআই ফখরুল ইসলামের পরিচয়। এরপর থেকে প্রায়ই সাবিহাদের বাসায় ফখরুল যাতয়াত করতেন জানিয়ে তিনি বলেন, তখন মোহাম্মদপুরের ইস্টার্র্ন হাউজিংয়ে পরিবার নিয়ে থাকতেন তিনি। ওই এলাকার বাসা ছেড়ে উত্তরা গেলেও ওই পুলিশ কর্মকর্তা তার পিছু ছাড়ছিলেন না বলে দাবি করেন তিনি। একপর্যায়ে হুমকি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন ফখরুল। মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিতেন বলে অভিযোগ করে সাবিহা বলেন, এখনও তিনি আমার পিছু ছাড়ছেন না। বর্তমানে ফখরুল ইসলাম চট্টগ্রামে সিআইডিতে পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।