কাটরিনা সালমানের কাছেই ফিরছেন!

111612_katগত তিন বছরে বলিউড সুপারস্টার কাটরিনা কাইফ আর রণবীর কাপুরের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। সম্পর্ক শুরু হয়েছে। গভীর হয়েছে। কিন্তু এর মাঝে একাধিকবার ভাঙনের গুঞ্জনও শোনা গেছে। কিন্তু শেষতক গুঞ্জনই সত্যি হলো। রণবীরের সঙ্গে থাকলেন না কাটরিনা। সমপ্রতি তাদের ভাঙনের সংবাদটি মিডিয়ায় ফলাও করে প্রচার হয়েছে। তবে আলোচিত এ প্রেম বিচ্ছেদের নেপথ্যে কাটরিনার সাবেক প্রেমিক সালমান খান দায়ী- এমন খবরও শোনা গেছে। এ নিয়ে নানা মহলে উঠেছে অনেক তর্ক-বিতর্কও। এদিকে সবকিছুকে ছাপিয়ে নতুন খবর শোনা যাচ্ছে। কাটরিনা সালমানের কাছেই ফিরে যাচ্ছেন। গুজব নয়, সত্যি। প্রমাণও আছে। আর সেটা সমপ্রতি রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর সালমানের সঙ্গে সাক্ষাতের ছবিই বলে দিচ্ছে। রাত ১টার দিকে কাটরিনা মুম্বইয়ের বিশেষ একটি এলাকায় গিয়েছিলেন। কিছু সময় অপেক্ষার পরই দেখা গেল সালমানের গাড়ি। গাড়ি থেকে নামলেনও ৫০ বছর বয়সী এ অভিনেতা। এবার এক বাড়িতে ঢুকে ২ ঘণ্টারও বেশি আলোচনা করেন দুজন। জানা গেছে, সে বৈঠকে নির্মাতা কবীর খানও যোগ দিয়েছেন। এদিকে সালমান ও কাটরিনার এমন সাক্ষাতের বিষয়টি জানাজানি হতেই হইচই পড়ে যায় বলিউডে। সবার ধারণা, শিগগিরই তাদের ভেঙে যাওয়া সম্পর্ক আবারও জোড়া লাগছে।  তবে বিষয়টি নিয়ে জানতে চাইলে মুখ খোলেননি সালমান কিংবা কাটরিনা কেউই।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।