বিগ-ব্যাশে আর খেলবেন না অভিমানী গেইল!

111691_s56অভিমানী ক্রিস গেইল কি তাহলে অস্ট্রেলিয়ান বিগ-ব্যাশে নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন? আপাতত এমটাই মনে হচ্ছে তার ইনস্টাগ্রামের একটি পোস্টে। সেখানে বিগ-ব্যাশে আর না খেলার ইঙ্গিত দিয়েছেন গেইল। আর এটা সত্যি হলে বিগ-ব্যাশে তার শেষ ম্যাচটি হলো রেকর্ড গড়া। সোমবার তার দল মেলবোর্ন রেনেগেডস মুখোমুখি হয় অ্যাডিলেড স্টাইকার্সের। ওই ম্যাচে ক্যারিবিয়ান এ মারকুটে ব্যাটসম্যান ৭ ছক্কা ও ২ চারে মাত্র ১২ বলে ফিফটি করে বিশ্ব রেকর্ড স্পর্শ করেন। এর আগে টি-টোয়েন্টিতে দ্রুততম ১২ বলে ফিফটির রেকর্ড ছিল ভারতের যুবরাজ সিংয়ের। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তিনি এই রেকর্ড গড়েন। এই রেকর্ড স্পর্শ করেও গেইলের বিগ-ব্যাশ ছেড়ে দেয়ার ইঙ্গিতের পেছনে রয়েছে অভিমান। টুর্নামেন্ট চলাকালে এক নারী সাংবাদিককে মজা করে কিছু কথা বলে ফেঁসে যান গেইল। টিভিতে সরাসরি প্রচারিত এক সাক্ষাৎকারে নারী সাংবাদিককে বলেন, ‘প্রথম দেখায় তোমার চোখ দু’টো দারুণ লেগেছে। তোমাকে সাক্ষাৎকার দেয়ার জন্যই আমি আউট হয়ে ফিরেছি। চলো না, ম্যাচ শেষে কোথাও গিয়ে আমরা একটু পান করে আসি। লজ্জা পেও না বেবি’।
নারী সাংবাদিককে মজা করে এমন প্রস্তাব দেয়ার চারদিকে গেইলের সমালোচনার ঝড় ওঠে। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড তাকে সতর্ক করে। দেশটির সাবেক ক্রিকেটার ইয়ান চ্যাপেল গেইলকে শুধু অস্ট্রেলিয়া নয়, বিশ্বের সব দেশে নিষিদ্ধের দাবি তোলেন। এছাড়া ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় অ্যান্ড্রু ফ্লিনটফও তার কঠোর সমালোচনা করেন। গেইল শুরু থেকে বলে আসছেন, তিনি মজা করেই এমন কথা বলেছেন। সিরিয়াসলি এমন কথা বলার প্রশ্নই আসে না। এছাড়া তার কয়েকজন সতীর্থও গেইলের চিরাচরিত এমন আমুদে স্বভাবের কথা উল্লেখ করে তার পাশে দাঁড়িয়েছেন।
কিন্তু সমালোচকরা এটা মানতে নারাজ। তাই গেইল অভিমান করেই সম্ভবত বিগ-ব্যাশে আর নাও খেলতে পারেন। গেইল ইনস্টাগ্রামে লেখেন, ‘লোকে মনে করছে, অস্ট্রেলিয়ায় আমি হয়তো আমার শেষ ইনিংস খেলে ফেলেছি। হলে হতেও পারে। তবে এখানকার দর্শকদের স্মৃতি আমার সঙ্গে সব সময় থাকবে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী বিভিন্ন লীগ প্রতিষ্ঠায় আমার খেলা কাজ করেছে। বিগ-ব্যাশও তাদের মধ্যে একটি। লোকে যা করতে চায় তা করতে দিন।’ গেইলের বিগ-ব্যাশ ছাড়ার ইঙ্গিতের সঙ্গে বাস্তবতাও খুঁজে পাওয়া যাচ্ছে। তার এই বার্তা প্রকাশের পর মেলবোর্ন রেনেগেডসের অধিনায়ক ক্যামেরন হোয়াইটও কথা বলেছেন। তিনি গেইলের পাশে দাঁড়িয়েছেন। আশা করেছেন গেইল ফের অস্ট্রেলিয়ায় মেলবোর্নের হয়ে খেলবেন। তিনি গেইলকে স্বাগত জানাতে প্রস্তুত বলে জানিয়েছেন। এবারের বিগ-ব্যাশে গ্রুপ পর্বের খেলা শেষ। সেমিফাইনালের চার দল নিশ্চিত হয়ে গেছে। তবে সেখানে নেই গেইলের দল মেলবোর্ন রেনেগেডস।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।