হেলমেট পরে মাঠে আম্পায়ার! কিন্তু কেন?

111759_Umpireঅদ্ভুত এক দৃশ্য দেখা গেলো অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যের চতুর্থ ওয়ানডেতে। ক্রিকেট মাঠ সাধারণত দুই ব্যাটসম্যানের সঙ্গে প্রতিপক্ষের উইকেটরক্ষকের মাথায় হেলমেট পরতে দেখা যায়। কখনো ব্যাটসম্যানের খুব কাছে ফিল্ডিং করতে গিয়ে কাউকে হেলমেট পরতে দেখা যায়। কিন্তু ক্যানবেরায় দেখা গেল ভিন্ন দৃশ্য। আম্পায়ার জন ওয়ার্ড এদিন ম্যাচ পরিচালনা করতে হেলমেট পরে মাঠে দাঁড়ান। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার কোনো আম্পয়ারকে হেলমেট পরে ম্যাচ পরিচালনা করতে দেখা গেল। কিন্তু অস্ট্রেলিয়ার ৫৩ বছর বয়সী আম্পায়ারের হেলমেট পরে মাঠে নামার কারণ কী? কারণ জানতে এক মাস আগে ফিরে যেতে হবে। গত ডিসেম্বরে ভারতের রঞ্জি ট্রফিতে তামিল নাড়– ও পাঞ্জাবের মধ্যকার ম্যাচ পরিচালনা করছিলেন তিনি। এক পর্যায়ে ব্যাটসম্যান বারিন্দর সরনের একটি শটে বল গিয়ে আম্পয়ার জন ওয়ার্ডের মাথায় আঘাত হাঁনে। ওই আঘাত পাওয়ার পর এবার আর ঝুকিনিতে চাননি তিনি। তাই হেলমেট পরেই ম্যাচ পরিচালনা করতে মাঠে নামলেন। তার এই সিদ্ধান্তের যৌক্তিকতা ম্যাচ শুরু হওয়ার একটু পরেই বোঝা যায়। মাঠের অন্য আম্পায়ার রিচার্ড কেটেলবরোকে এদিন বলের আঘাতে মাঠ ছাড়তে হয়। অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারোন ফিঞ্চের একটি শটে বল কেটেলবরোর বাঁ পায়ে আঘাত হাঁনে। এতে ১৭তম ওভারের পর ব্যথা নিয়ে মাঠ ছাড়েন ইংল্যান্ডের এ আম্পয়ার। তার বদলে ম্যাচ পরিচালনা করতে মাঠে নামেন টিভি আম্পায়ার অস্ট্রেলিয়ার পল উইলসন। জন ওয়ার্ড ৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আম্পয়ারের দায়িত্ব পালন করেছেন। আর এদিন সপ্তম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ পরিচালনা করার জন্য মাঠে নামেন তিনি।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।