বিশেষ সম্মানে ভুষিত হলেন সোহেল রানা !

shoel_swadeshnews24সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম : টেলিভিশনে অনুষ্ঠান নির্মানে বিশেষ অবদানের জন্য এ বছর শিশু সংগঠন ‘আমরা কুড়ি’ এবং বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ (বাসপ)’র পদক পেয়েছেন বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন জিটিভি’র তরুণ অনুষ্ঠান নির্মাতা সোহের রানা। সম্প্রতি সংগঠন দুটি তাকে এই পদক ঈস্খদান করে। পদক পাওয়া প্রসঙ্গে সোহেল রানা বলেন, এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন থেকে আমাকে পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছিলো। তখন তা আমি ফিরিয়ে দিয়েছি। কারন আমি তখন পুরস্কারের জন্য প্রস্তুত ছিলাম না। যখন ‘আমরা কুড়ি’ এবং ‘বাসপ’ আমাকে নির্বাচন করলো আমি দেখলাম তারা আমার পেছনের কাজকে মুল্যায়ন স্বরুপ এই পদক প্রদান করবে। তাই কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার পেয়ে ভালো লাগছে। পদকের জন্য আমাকে মনোনিত করার জন্য পদক কর্তৃপক্ষকে ধন্যবাদ। প্রায় একযুগের ও বেশি সময় ধরে সোহেল রানা মিডিয়ায় কাজ করে যাচ্ছেন। তিনি আরটিভিতে প্রায় ৭ বছর কাজ করেন সে সময় তিনি প্রতিদিনের সরাসরি সেলিব্রেটি আড্ডানুষ্ঠান ‘তারকালাপ’ সহ সিনেমা বিষয়ক ও মিউজিক্যাল লাইভ সহ বেশ কিছু অনুষ্ঠান প্রযোজনা করেন। সোহেল রানা বর্তমানে জিটিভি অনুষ্ঠান প্রযোজক হিসেবে কর্মরত আছেন। তার প্রযোজনায় প্রতিদিনের অনুষ্ঠান ‘এই সন্ধ্যায়’ প্রায় সহস্র পর্বে পাড়ি দিয়েছে। এছাড়াও বিশেষ দিবসে ভিন্ন আঙ্গিকের অনুষ্ঠান নির্মান করে থাকেন তিনি।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।