টোকাইদের দিয়ে সরকার বিএনপির কার্যালয়ে হামলা চালিয়েছে: রিজভী

108933_alim1সরকার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসল বিএনপির নামে টোকাইদের দিয়ে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন। শনিবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি প্রশ্ন রেখে বলেন, আসল বিএনপি নামে নাকি আবার কোন রাজনৈতিক দল আছে। এটা সরকারের প্রত্যক্ষ মদদে গভীর নিল নকশার অংশ হিসেবে টোকাই ও উচ্ছিষ্টদের নিয়ে গঠিত।  হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রিজভী বলেন, টোকাইদের নিয়ে এই আকস্মিক হামলায় বিএনপির ১৪/১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার ঘটনা তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি করেন রিজভী। তিনি আরও বলেন, ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচি নিয়ে ষড়যন্ত্র করছে সরকার। এই টোকাইদের নিয়ে গঠিত দল দিয়ে বিএনপির মত বৃহৎ রাজনৈতিক দলকে মুছে ফেলা যাবে না বলেও জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপির পুনর্গঠনের নেতা কামরুল হাসান নাসিমের নেতৃত্বে দেড়শ নেতাকর্মী হাতে স্ট্যাম্প ও মাথায় পতাকা বেঁধে পল্টন থানার সামনের এলাকা থেকে কেন্দ্রীয় কার্যালয় দখলে আসতে থাকেন। সেসময় কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন বিএনপির প্রায় তিনশ নেতাকর্মী। আসল বিএনপির কর্মীরা কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলেই তাদের ধাওয়া দেন বিএনপির নেতাকর্মীরা। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে নয়াপল্টন এলাকা থেকে সরে যান ‘আসল বিএনপি’র কর্মীরা। এর কিছুক্ষণ পরেই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি ও আসাদুল করিম শাহীন।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।