শুটিং চলা অবস্থায় অভিনেত্রী জাকিয়া বারী মমর হাতে থাকা পিস্তলের আঘাতে আহত হয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ। গত শুক্রবার থাইল্যান্ডে ‘স্যাটারডে নাইট’ ধারাবাহিকের শুটিংয়ের সময় এ ঘটনা ঘটে। নাটকটির প্রযোজনা সংস্থা ১৯৫২ এন্টারটেইনমেন্টের সূত্রে শুটিং দুর্ঘটনার খবরটি জানা যায়। দুর্ঘটনার পর পরই মাহফুজ আহমেদকে দ্রুত থাইল্যান্ডের একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসক মাহফুজ আহমেদকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে মম জানান, নাটকের দৃশ্যটি ছিল মাহফুজ ভাইয়ের মাথায় পিস্তল দিয়ে আঘাত করতে হবে। কিন্তু অসাবধানতাবশত সত্যি সত্যি মাথায় আঘাত লেগে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই দেখতে পেলাম, মাহফুজ ভাইয়ের কপাল বেয়ে রক্ত পড়তে শুরু করেছে। ‘স্যাটারডে নাইট’ নাটকটি পরিচালনা করছেন রায়হান খান। এতে মাহফুজ আহমেদ ও মম ছাড়া আরও অভিনয় করছেন মেহজাবিন, নিশো, নাঈম প্রমুখ।
দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি