হেলিকপ্টারে চড়ে বিপিএলের মঞ্চে আগমন!

সোমবার রাতেই সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে তিনি খেলেছেন পাকিস্তানের হয়ে। সেটা খেলেই উড়াল দিলেন বাংলাদেশের উদ্দেশ্যে। সকালে ঢাকায় পৌঁছেও একেবারে দেরি করলেন না উমর আকমল। রীতিমত হেলিকপ্টারে করে চলে আসলেন চট্টগ্রাম। উমর আকমল চুক্তিবদ্ধ হয়েছেন চিটাগং ভাইকিংস দলের সাথে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচেই তাকে নামিয়ে দেয়া হয়েছে। পাঁচ ম্যাচের চারটিতেই হেরে যাওয়া চিটাগংয়ের জন্য তাকে এই তড়িঘড়ি করে এনে নামিয়ে দেয়ার কারণটা সহজেই বোধগম্য। আর সেটা হল – জয়ের ধারায় ফেরা। জানা গেছে, আরব আমিরাত থেকে বিমানযোগে পাকিস্তানের এই উইকেটরক্ষক ঢাকায় এসে পৌঁছান সকাল সাড়ে ১০টার দিকে। সেখান থেকে হেলিকপ্টারে চড়ে দুপুর পৌঁনে ১২টার দিকে চলে আসেন চট্টগ্রামে। স্টেডিয়ামের বাইরেই মহিলা কমপ্লেক্সের মাঠে হেলিকপ্টার অবতরণ করলে সেখানে এক অভাবনীয় দৃশ্যের দেখা মেলে। জানিয়ে রাখা ভাল, আগে থেকেই উমর আকমলের ভাই কামরান আকমল খেলছেন চিটাগংয়ের হয়ে। যদিও সর্বশেষ সোমবার রাতেই শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে নিজেকে মোটেই মেলে ধরতে পারেননি উমর আকমল। তিন ম্যাচ মিলে করেছেন মোটে ২৬ রান।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।