রান্না ঘরের কাজকে সহজ করার কিছু দারুণ উপায়

Chopping-shotরান্না কারো জন্য দায়িত্ব আর কারো জন্য শখের বিষয়। কারণ যাই হোক না কেন একটা কার্যকরী রান্নাঘর ছাড়া একটা বাড়ি অসম্পূর্ণ। কেউ খেয়ে আনন্দ পায় আর কেউবা অন্যকে খাইয়ে আনন্দ পায়। কিন্তু রান্না করতে করতেই যদি সারাটা দিন পার করে দেন তাহলে অন্য কাজ কখন করবেন? আসুন আজ আমরা কিছু শর্ট কাট পদ্ধতি জেনে নেব, যার মাধ্যমে রান্না ঘরের কাজকে সহজ ও দ্রুত করতে পারবেন।

১। রান্না করার জন্য বা কোন কিছু সেদ্ধ করার জন্য ও চা তৈরি করার জন্য যদি আগে থেকেই পানি গরম করে রাখেন, তাহলে সময় কম ব্যায় হবে। রান্নাও দ্রুত হবে।

২। ওভেনে গন্ধ দূর করার জন্য ২ কাপ ভ্যানিলার নির্যাস ওভেনের ভেতরে রেখে ৩০০ডিগ্রি তাপমাত্রায় ১ ঘন্টা তাপ দিন। আধা ঘন্টার মধ্যেই দেখবেন শুধু ওভেন না সারা ঘরই সুগন্ধে ভরে গেছে।

৩। চপিং বোর্ডে কোন কিছু কাটার সময় পিছলে যায়। চপিং বোর্ডের নিচে সুতির তোয়ালে দিয়ে তারপর কাটা কাটি করুন, আর পিছলে যাবেনা।

৪। ছুরির  ধার সব সময় ঠিক থাকে না। সিরামিকের মগের পেছনের দিকে ছুরি ঘষে ধার ঠিক করে নিতে পারেন। ছুরি সরাসরি ড্রয়ারে রাখবেন না। খাপের মধ্যে ঢুকিয়ে রাখুন।

৫। ভাত, ডাল, পাস্তা রান্নার সময় অতিরিক্ত ফেনা পাতিল বেয়ে উপচে পড়ে যায়। আপনার চুলাকে এর হাত থেকে বাঁচাতে একটি কাঠের চামচ পাতিলের উপরে রাখুন। দেখবেন আর উপচে পড়বে না।

৬। থালাবাসন মাজার কয়েকটি স্পঞ্জ ভালো করে ভিজিয়ে আলাদা আলাদা জিপ লক ব্যাগে করে ডিপ ফ্রিজে রাখুন, তৈরি হয়ে গেল আইস প্যাক। ঠাণ্ডা সেঁক নেয়া থেকে শুরু করে খাবার ঠাণ্ডা রাখা, যে কোন কাজে একে ব্যবহার করা যায়। স্পঞ্জ আস্তে আস্তে নরম হতে থাকলেও পানি বের হবেনা এবং অনেক বার ফ্রিজে রেখে ব্যাবহার করতে পারবেন আইস প্যাক গুলো।

৭। মাইক্রোওয়েভ পরিষ্কার করার জন্য ভিনেগার ও পানি মিশিয়ে মাইক্রোওয়েভে রেখে কয়েক মিনিট তাপ দিন। তারপর পরিষ্কার করুন। দেখবেন খুব সহজেই আঠালো ময়লাও উঠে চলে আসছে।

৮। মাখন নরম করার জন্য ঝাঁজরি দিয়ে চেঁছে নিন।

৯। বার্গারের চপের মাঝখানে আঙ্গুল দিয়ে গর্ত করে দিন, সব দিক সমান ভাবে সিদ্ধ হবে।

১০। বোতলের শক্ত মুখ লুজ করার জন্য বোতলের মুখে একটি রাবার ব্যান্ড লাগিয়ে রাখুন।

১১। মেজারমেন্ট কাপে কোন আঠালো জিনিষ নেয়ার আগে রান্না করার তেল স্প্রে করে নিন।

১২। রসুন তাড়াতাড়ি ছেলার জন্য রসুনের উপরে বোল বা প্লেট রেখে চাপ দিন। খুব সহজেই খোসা থেকে বের হয়ে আসবে রসুনের কোয়া।

 

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,