‘২০ দলকে ভাঙা এতো সহজ নয়’

নজরুল-ইসলাম-খান২০ দলের বন্ধন অটুট আছে এবং ভবিষ্যতেও অটুট থাকবে বলে জোর দাবি করল বিএনপি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বুধবার ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকের সারমর্ম তুলে ধরতে বৃহস্পতিবার সকাল ১১টায় দলীয় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেন, ‘২০ দলকে ভাঙা এতো সহজ নয়। ২০ দলের বন্ধন আছে, থাকবে।’

তিনি আরও বলেন, ‘আন্দোলন ও সংগ্রামে অবশ্যই আছে ২০ দল। তবে এ সংগ্রাম তখনই ফলপ্রসূ হবে যখন অস্ত্রধারী সরকারের বিরুদ্ধে জনগণ রাস্তায় নামবে।’

২০ দলের শীর্ষ নেতাদের মধ্যে যোগাযোগ আগের মতো এখনো খুব ভালো আছে বলেও দাবি করেন নজরুল ইসলাম খান।

এর আগে বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠক করেন। চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বুধবার রাত ৮টা ৩৫ মিনিটে এ বৈঠক শুরু হয়ে শেষ হয়েছিলো দশটার দিকে।

 

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।