খুলনায় কাউন্সিলরের ছেলেকে গুলি করে হত্যা

Untitled-9খুলনা সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শাহিদা বেগমের ছেলে নজরুল ইসলাম নজুকে (২৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নজু খুলনা বেবিট্রেক্সি ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি সোহরাব হোসেন দাদোর ছেলে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর নতুন রাস্তা মোড়ের বিজিবি খুলনা সেক্টর সদর দপ্তর সংলগ্ন খুলনা-যশোর মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতের মা ওয়ার্ড কাউন্সিলর সাহিদা বেগম বলেন, মঙ্গলবার তার ছেলের সঙ্গে স্থানীয় রনি ভিলার সোহেলের বাকবিতণ্ডা হয়। এ সময় তিনি নজুকে হুমকি দেন। এর জের ধরে তার ছেলেকে হত্যা করা হতে পারে বলে তিনি সন্দেহ করছেন। তবে, কান্নায় তিনি আর কথা বলতে পারেননি।

নগরীর দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে নিহতের বাড়ির দূরত্ব প্রায় এক কিলোমিটার। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।