ভৈরব নদীতে নৌকা ডুবিতে দুই ছাত্রীর মরদেহ উদ্ধার

ramgong_34723মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর খেয়া ঘাটে ভৈরব নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ দুই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি বিল্লাল হোসেন রসিকপুর ঘাটের অদূরে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

নিহতরা হলেন- রসিকপুর গ্রামের হাশেম আলীর মেয়ে ববিতা খাতুন ও একই গ্রামের হাবুর আলীর মেয়ে তানিয়া খাতুন। দু’জনই বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

রোববার বিকেলে স্কুল থেকে বাড়ির ফেরার সময় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হন তারা। ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের ফলে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস সালেক সংবাদমাধ্যমকে জানান, নিখোঁজের পর ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করেন। রাতে বন্ধ থাকলেও সকালে ডুবুরিরা ফের উদ্ধার শুরু করলে কিছুক্ষণের মধ্যেই রসিকপুর ঘাটের অদূরে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌকা ডুবির ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

 

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।