পটুয়াখালীতে হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে আবাসন নির্মাণ

পটুয়াখালী প্রতিনিধি rptপটুয়াখালীতে হাইকোর্টের নির্দেশনা অমান্য করে এবং কোনো ধরনের নিয়ম-নীতি না মেনেই ব্যক্তি মালিকানাধীন জমিতে সরকারি আবাসন নির্মাণের কাজ এগিয়ে চলেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সোমবার পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে সদর উপজেলার পূর্ব আউলিয়াপুর এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে রাজা মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি জানান, তিনিসহ ১৫ জনের ব্যক্তি মালিকানাধীন প্রায় ৭.৩৭ একর জমিতে সরকারি আবাসন প্রকল্প নির্মাণের জন্য কাজ শুরু করা হয়। এ ঘটনায় তারা পটুয়াখালী সিনিয়র জজ আদালতে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। আদালত ১০ দিনের শোকজ নোটিশ জারি করলেও বিবাদীরা আবাসনের কাজ চলমান রাখে। এ অবস্থায় আদালতে স্ট্যাটাসকো চেয়ে আবেদন করলে জেলা জজ আদালত ৩০ মার্চ তা নামঞ্জুর করেন। পরে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনে সিভিল রিভিশন করলে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার জন্য আদেশ দেয়। ৪ জুন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরাবর হাইকোর্ট ডিভিশন থেকে স্ট্যাটাসকো আদেশের কপি ডাকযোগে পাঠালেও আবাসনের কাজ চলছে।
পটুয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির জানান, আদালতের নিষেধাজ্ঞার ব্যাপারে তারা এখনো কোনো আদেশ পাননি। আদেশের কপি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,