হুজি, আনসারুল্লাহর সন্দেহভাজন ৯ সদস্য আটক

image_231052.atok-11রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি) এবং আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন নয় সদস্যকে আটক করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, রবিবার রাতে ওই নয়জনকে আটকের সময় বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক উদ্ধার করা হয়। তিনি বলেন, তারা ব্যাংক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

সম্প্রতি সাভারের আশুলিয়ায় কমার্স ব্যাংকে রোমহর্ষক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের একাধিক সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ, যারা আগে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য ছিল বলে গোয়েন্দাদের দাবি। তারা বলছেন, জঙ্গিরা তহবিল সংগ্রহের জন্য ইদানিং ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটাচ্ছে। হুজি, জেএমবি ও আনসারুল্লাহসহ মোট ছয়টি সংগঠন জঙ্গি তৎপরতা ও উগ্রপন্থি কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে নিষিদ্ধ।

অন্য চারটি সংগঠন হল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), শাহাদাৎ-ই আল-হিকমা ও হিযবুত তাহরীর। ২০০৫ সালে জেএমবিসহ চারটি সংগঠনকে নিষিদ্ধ করে সরকার। ২০০৯ সালে হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করা হয়। সবশেষ গত ২৫ মে নিষিদ্ধ করা হয় আনসারুল্লাহ বাংলা টিমকে, যাদের সঙ্গে আল কায়েদার যোগাযোগ রয়েছে বলে গোয়েন্দাদের ধারণা।

আরো দেখুন

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

আফ্রিকা মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে

শ্রীলঙ্কার ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার মর্যাদাপূর্ণ ‘Fashion Week